ads

সোমবার , ১০ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুলাউড়ায় এইচএসসিতে ফেল করায় পরীক্ষার্থীর আত্মহত্যা

খবর টি পড়েছেন : ৬৬৫
কুলাউড়ায় এইচএসসিতে ফেল করায় পরীক্ষার্থীর আত্মহত্যা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Suicide_Logo-34মৌলভীবাজার প্রতিনিধি : কুলাউড়ায় সদ্য প্রকাশিত ২০১৫ সালের এইচএসসি পরীক্ষায় উর্ত্তীণ না হওয়ায় বদরুল আলম (২০) নামে এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। ১০ আগস্ট সকাল ৭টায় পরিবারের সদস্যরা ঘরে টানা তীরের সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার মৃতদেহ। বদরুল উপজেলার ভুকশিমইল ইউনিয়নের কুরবানপুর গ্রামের হাজী আব্দুল গফুর ছেলে ও কুলাউড়া ডিগ্রী কলেজ থেকে চলতি বছরে এইচএসসি পরীক্ষা দিয়েছিলো।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বদরুলের পরিবারের সদস্যরা জানান, ৯ আগষ্ট এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয় ।এতে সে পরীক্ষায় পাশ করতে না পারায় রাতে বদরুল খাবার খেয়ে শোবার ঘরে ঘুমাতে যায়। সকালে তার সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ডুকে ঘরে টানা তীরের সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও পুলিশকে খবর দেয়া হয়। খবর পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ।
এ ব্যাপারে কুলাউড়া থানার উপপরিদর্শক মাজারুল ইসলাম ঘটনারর সত্যতা নিশ্চিত করে বলেছেন জেলার ভুকশিমইল ইউনিয়নের কুরবানপুর গ্রামের হাজী আব্দুল গফুর ছেলে ও সে কুলাউড়া ডিগ্রী কলেজের ছাত্র এবং ২০১৫ সালের এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে উর্ত্তীন(পাশ) করতে না পারায় ঘরে টানা তীরের সাথে গলায় রশি দিয়ে আতœহত্যা করে মারা যায।পরিবারের সদস্যদের মৃত্যুর ঘটনায় কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া তাকে সোমবার দাফনের প্রস্তুতি নেয়া হচ্ছে।

Shamol Bangla Ads

মৌলভীবাজারে অটোরিকশা চালকের মৃতদেহ উদ্ধার

মৌলভীবাজারের জগন্নাথপুর এলাকা থেকে আতাউর রহমান (৪০) নামে এক অটোরিকশা চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ১০ আগস্ট ভোরে জগন্নাথপুর এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় মহসিন মিয়া (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে।

Shamol Bangla Ads

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ১০ আগস্ট ভোরে মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকার সেলিম মিয়ার দোকানের সম্মুখে আতাউরের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মৌলভীবাজার মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামাল আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একজনকে সন্দেহজনক আটক করা হয়েছে তবে মৃত্যুর বিষয় ময়নাতদন্তের পরে জানা যাবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঢাবিতে এশিয়ার বৃহত্তম ই-লাইব্রেরি চালু পরবর্তী সংবাদ এবার অর্থ আত্মসাতের অভিযোগে শেরপুর প্রেস ক্লাবের সাবেক…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads