ads

মঙ্গলবার , ৪ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সংস্কারের অভাবে তেতুলতলা-পাইকুড়া রাস্তা’র বেহাল দশা

খবর টি পড়েছেন : ১৯৬
সংস্কারের অভাবে তেতুলতলা-পাইকুড়া রাস্তা’র বেহাল দশা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Jhinaigati Rastaঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : ঝিনাইগাতী উপজেলার তেতুলতলা বাজার থেকে পাইকুড়া এলজিইডি’র রাস্তাটি সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে। খানাখন্দকে ভরা রাস্তাটি এলাকার হাজার হাজার মানুষের দূর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। চরম ঝুঁকি নিয়েই এ পথে চলছে যানবাহন।
জানা যায়, তেতুলতলা থেকে পাইকুড়া বাজার পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা ২০০৮ সালে পাকাকরণ করা হয়। ওই রাস্তাটি ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থার দিক থেকে ব্যস্ততম রাস্তা। দিনে-রাতে ওই রাস্তা দিয়ে শত শত যানবাহন ও হাজার মানুষের যাতায়াত। ফলে ওই রাস্তাটি নির্মাণের পর থেকেই খানাখন্দকের সৃষ্টি হয়ে যানচলাচলের অনুপযোগি হয়ে পড়ে। সংস্কারের অভাবে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীসহ যান চালকদের। মাঝে-মধ্যে রাস্তার খানাখন্দে গাড়ি আটকে পড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়ে থাকে। যাত্রীদের অপেক্ষা করতে হয় ঘণ্টার পর ঘণ্টা। ওই সময় পথচারীদের দূর্ভোগের সীমা থাকে না। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আমির আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাস্তাটি প্রয়োজনীয় সংস্কারের প্রক্রিয়া চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে নির্মাণের ২ বছর না যেতেই ভেঙে গেছে… পরবর্তী সংবাদ এবার খুলনায় অমানবিক নির্যাতনে শিশুর মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads