ads

মঙ্গলবার , ৪ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার খুলনায় অমানবিক নির্যাতনে শিশুর মৃত্যু

খবর টি পড়েছেন : ২৭২
এবার খুলনায় অমানবিক নির্যাতনে শিশুর মৃত্যু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

rakibখুলনা সংবাদদাতা : সিলেটের রাজনের পর এবার অমানবিক নির্যাতনে খুলনায় ১৩ বছরের শিশু মো. রাকিবের মৃত্যু হয়েছে। ৩ আগস্ট সোমবার রাতে নগরীর টুটপাড়া কবরখানা মোড়ের কাছে ওই ঘটনা ঘটে। নির্মম ওই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মঙ্গলবার সকালে নগরীর টুটপাড়ায় বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
জানা যায়, রাকিব টুটপাড়া সেন্ট্রাল রোডের মো. আলমের ছেলে। সে টুটপাড়া কবরস্থানের কাছে মিন্টু মিয়ার মোটর সাইকেল গ্যারেজ ‘রোজ ব্যাটারিতে’ কাজ করত। কিছু দিন আগে সে ওই গ্যারেজ ছেড়ে পিটিআই মোড়ের আরেকটি গ্যারেজে কাজ নিয়েছিল। কাজ ছেড়ে দেওয়ায় রাকিবের উপর ক্ষুব্ধ ছিল মিন্টু মিয়া। মিন্টুর গ্যারেজের সামনে দিয়ে যাওয়ার সময় রাকিবকে ডেকে নেয় সে। একপর্যায়ে শিশুটিকে বিবস্ত্র করে তার মলদ্বারে টায়ারে হাওয়া দেওয়ার পাইপ ঢুকিয়ে দেয়। এতে রাকিবের পেটসহ শরীরের বিভিন্ন অংশ ফুলে ফেঁপে ওঠে। তখন রাকিব অসুস্থ হয়ে পড়লে মিন্টু ও তার কর্মচারী শরীফ পেটে চাপ দিয়ে বাতাস বের করার চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর তারা শিশুটিকে একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হলে রাকিবকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে ওঠানোর পরপরই রাকিব মারা যায়।
চিকিৎসকদের বরাত দিয়ে খুলনা সদর থানার ওসি সুকুমার বিশ্বাস সাংবাদিকদের বলেন, রাকিবের শরীরের অস্বাভাবিক পরিমাণ হাওয়া প্রবেশ করানোর কারণে তার পেটের নাড়িভুড়ি ছিড়ে যায়, ফুসফুস ফেটে যায়। এতে শরীরের বিভিন্ন অঙ্গ অকেজো হয়ে গেলে সে মারা যায়।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, রাকিবের মৃত্যুর পর শরীফ মটরসের মালিক মিন্টু মিয়া, কর্মচারী শরীফ ও শরীফের মা বিউটি বেগমকে গণপিটুনি দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী। এরপর পুলিশ তাদের আটক করে। এদের মধ্যে মিন্টু মিয়া ও শরীফকে আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়েছে। আর বিউটি থানায় আটক রাখা হয়েছে।
এ ঘটনায় রাকিবের বাবা নুরুল আলম বাদী হয়ে খুলনা থানায় মামলায় করেছেন বলে জানান ওসি।
এদিকে মঙ্গলবার সকালে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি ঘটনাস্থল পরিদর্শন এবং রাকিবের বাড়িতে যান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পিনাক-৬ লঞ্চ দুর্ঘটনার ১ বছর আজ : এখনও… পরবর্তী সংবাদ রিজভী-আনোয়ারদের অব্যাহতির সুপারিশ, আদেশ ৯ সেপ্টেম্বর

সর্বশেষ - খুলনা বিভাগ

Shamol Bangla Ads