ads

সোমবার , ৩ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও কৃষি প্রযুক্তি মেলা শুরু

খবর টি পড়েছেন : ১৮৮
শেরপুরে বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও কৃষি প্রযুক্তি মেলা শুরু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Krishi Pic1স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা সদরে ৩ আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপি বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা, ফলদ বৃক্ষমেলা ও কৃষিপ্রযুক্তি মেলা শুরু হচ্ছে। ৩ আগস্ট সোমবার সকালে শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে ওই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম। এ উপলক্ষে মেলা অঙ্গণে আয়োজিত আলোচনা সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল ওয়ারীশ, বিভাগীয় বন কর্মকর্তা গোবিন্দ রায় ও সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান শামীম আরা। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী বন সংরক্ষক মোমিনুর রশীদ। এর আগে এক বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। মেলায় বৃক্ষ, ফলদ ও কৃষি বিষয়ক ৫০টি স্টল স্থান পেয়েছে।
উল্লেখ্য, মেলা চলাকালীন প্রতিদিন সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ইয়াবাসহ গ্রেফতারকৃত ২ যুবকের জামিন নামঞ্জুর পরবর্তী সংবাদ শেরপুরে কথিত বস্ত্রহরণ মামলার প্রধান আসামীর জামিন নামঞ্জুর

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads