ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে ইয়াবাসহ গ্রেফতারকৃত ২ যুবকের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। ৩ আগস্ট সোমবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আ.ন.ম ইলিয়াস উভয় পক্ষের শুনানী শেষে ওই আদেশ দেন।
জানা যায়, রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই খোকন চন্দ্র সরকারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ঝিনাইগাতী উপজেলার সুরিহারা গ্রাম থেকে ৮পিস ইয়াবাসহ স্থানীয় আব্দুল হাকিমের ছেলে শহিদুর রহমান কাজল ও সৈয়দুর রহমানের ছেলে আসাদুজ্জামান আসাদ নামে ওই ২ যুবককে আটক করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের নিয়মিত মামলায় তাদের আদালতে সোপর্দ করা হয়।









