ads

সোমবার , ৩ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কথিত বস্ত্রহরণ মামলার প্রধান আসামীর জামিন নামঞ্জুর

খবর টি পড়েছেন : ২০৬
শেরপুরে কথিত বস্ত্রহরণ মামলার প্রধান আসামীর জামিন নামঞ্জুর
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

sherpur Map Wস্টাফ রিপোর্টার : শেরপুরে ‘সালিশে গৃহবধূর বস্ত্রহরণ’ এর কথিত ঘটনার মামলায় প্রধান আসামী জয়নাল আবেদীন হাসির (৪৫) জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। ৩ আগস্ট সোমবার দুপুরে উভয় পক্ষের শুনানী শেষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান ওই আদেশ দেন।
জানা যায়, ২৪ জুলাই শুক্রবার বিকেলে শেরপুর সদর উপজেলার সাপমারী গ্রামের আজমীর আলী ও তার স্ত্রী শ্যামলী খাতুনের দাম্পত্য কলহ মিমাংসার লক্ষ্যে আয়োজিত ঘরোয়া সালিশ বৈঠকে বড় ভাইয়ের পে কথা বলায় গৃহবধূ শ্যামলী ও তার ননদ নাসিমা হাতাহাতি ও চুলোচুলিতে জড়িয়ে পড়েন। ওই অবস্থায় কোন মিমাংসা ছাড়াই সালিশ পন্ড হয়ে যায়। ওই ঘটনায় পরদিন কোন কোন গণমাধ্যমে গৃহবধূর বস্ত্রহরণের খবর ছাপা হয় এবং ঘটনাটিকে আরও একধাপ অতিরঞ্জিত করে থানায় আজমীর আলীর ফুফাশ্বশুর জয়নাল আবেদীন হাসি ও শ্যালক মিন্টু, মিঠুসহ ৪ জনকে আসামী করে ‘ধর্ষণের চেষ্টা’র মামলা হওয়ায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। উল্লেখ্য, ওই মামলায় জামালপুর সদরের বন্দেরবাড়ী এলাকার নবাব আলীর ছেলে মিন্টু মিয়া নামে আরও এক সহযোগি গ্রেফতার হয়ে কারাগারে গেলেও এখনও মিঠু ও ভুট্টো নামে দুই সহযোগি আসামী পলাতক রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও কৃষি প্রযুক্তি মেলা… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে রচনা প্রতিযোগিতা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads