নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৩ আগস্ট সোমবার নালিতাবাড়ী ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শহরের আবদুল হাকিম স্মৃতি মডেল উচ্চ বিদ্যালয়ে ‘শিশুর স্বাস্থ্য রক্ষার্থে মাতৃদুগ্ধপানের গুরুত্ব’ বিষয়ের উপর ওই রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এতে ১শ’ জন ছাত্রী অংশগ্রহণ করে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিচারকমন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু যোগেন রায়, প্রথম আলোর প্রতিনিধি সাংবাদিক আবদুল মান্নান সোহেল, উপজেলা হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা: মেহেদি হাসান ও নালিতাবাড়ী এডিপির স্বাস্থ্য কর্মকর্তা উত্তম মন্ডল প্রমুখ। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে ছাত্রীদের দাবি ছিল প্রত্যেকটি গ্রামে কমিউনিটি কিনিক স্থাপন, সুদক্ষ স¦াস্থ্যকর্মী নিয়োগ, চাহিদা মোতাবেক ঔষধ সরবরাহ এবং মাতৃদুগ্ধদানে মায়েদের সচেতনতা বৃদ্ধি।









