ads

সোমবার , ৩ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বাচ্চা প্রসব না করেও দুধ দিচ্ছে বকনা গাভী!

খবর টি পড়েছেন : ৩০২
নালিতাবাড়ীতে বাচ্চা প্রসব না করেও দুধ দিচ্ছে বকনা গাভী!
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

cow 2 nalitabariনালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : গর্ভে বাচ্চা বা কোন বাছুর ধারন না করেও ৭ বছর ধরে প্রতিদিন সকাল বিকেল ৫ লিটার করে দুধ দিয়ে যাচ্ছে ফ্রিজিয়ান জাতের একটি কামধেনু বকনা গরু। আর্শ্চযজনক ঘটনাটি ঘটেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় খড়িয়াপাড়া গ্রামে। ব্যতিক্রমী ওই খবরটি চারদিকে ছড়িয়ে পড়ার পর ওই কৃষকের বাড়িতে প্রতিদিন উৎসুক জনতার ভীড় বাড়ছে। তার কাছ থেকে গাভীটি কেনার জন্য অনেকেই প্রস্তাব দিচ্ছেন। ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, গরীব কৃষক তাফাজ্জল হোসেন বিগত ১০ বছর আগে ৩ বছর বয়সী বিদেশী ফ্রিজিয়ান জাতের লাল রংয়ের ওই বকনা বাছুরটি উপজেলার নন্নী এলাকা থেকে ২০ হাজার টাকা দিয়ে ক্রয় করেন। এরপর পুর্ণবয়স্ক হওয়ার পর প্রকৃতির প্রজনন ডাক আসলে গরুটিকে গর্ভবতী করাতে কয়েক বার উদ্যোগ নিলেও গর্ভবতী হয়নি ওই বকনাটি। এর কিছু দিন পর বকনা গাভীর ওলান (ব্রেষ্ট) আকারে বড় হতে থাকে। এমন অবস্থা দেখে গরুর মালিক পরীামূূলক ভাবে বকনা গরুটির বাটে টান দেয়ার পর দুধ বেরুতে থাকে। প্রথম ২/৩ লিটার তার কিছুদিন পর থেকে আজোবধি প্রতিদিন ৫ লিটার করে দুধ দিচ্ছে। ওই বকনার মালিক তাফাজ্জল হোসেন জানান, প্রতিদিন গরুটির খাবার হিসেবে খৈল, ভূষি ও মাঠের ঘাস খাওয়ানো বাবদ গড়ে ১শ টাকা করে খরচ হয় তার। দুধ বিক্রি বাবদ ২৫০ থেকে ৩শ টাকা পান তিনি।
এব্যপারে বাঘবেড় খড়িয়াপাড়া গ্রামের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আবুল হাশেম বলেন, ঘটনাটি আশ্চর্যজনক হলেও সত্য। এটি গর্ভধারন না করেও ৭ বছর ধরে প্রতিদিন ৫ লিটার করে দুধ দিয়ে যাচ্ছে। নালিতাবাড়ী উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ আশরাফুজ্জামান বলেন, হরমোনজনিত কারনে এমনটি হয়। এ ধরনের গরুকে কামধেনু বকনা বলে। এগুলো গর্ভধারন না করেও দুধ দিয়ে থাকে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বৃষ্টির কারণে ঢাকা টেস্টও ড্র পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ইয়াবাসহ গ্রেফতারকৃত ২ যুবকের জামিন নামঞ্জুর

সর্বশেষ - এক্সক্লুসিভ

Shamol Bangla Ads