ads

বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ই-জিপি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৭৭
শেরপুরে ই-জিপি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

E_GP_Kormoshalaস্টাফ রিপোর্টার : ‘ইলেকট্রনিক টেন্ডার, ঝুটÑঝামেলা নেই আর’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে ইলেট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) বিষয়ক সচেতনামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুলাই বুধবার শেরপুর এলজিইডি ভবন মিলনায়তনে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ভাস্কর কান্তি চৌধুরী। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিটিইউ’র পরিচালক ওয়াহেদুন্নবী সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যোগাযোগ ও সামাজিক সচেতনতা পরামর্শক শফিউল আলম, সিনিয়র ডেপুটি ডাইরেক্টর বিসিসিপি খাদিজা বিলকিস, বিসিসিপি’র ট্রেনিং ম্যানেজার বাদল হালদার, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মামুনুর রহমান, ঠিকাদার আশরাফুল আলম তালুকদার সেলিম, সাংবাদিক আব্দুর রহিম বাদল, আদিল মাহমুদ উজ্জল প্রমুখ।
কর্মশালায় বলা হয়, সরকারি ক্রয় কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, সমআচরণ ও সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করে একটি পূর্ণাঙ্গ ও কার্যকর ক্রয় ব্যবস্থা বাস্তবায়নের উদ্দেশ্যে ২০০৬ সালে পাবলিক প্রকিউরমেন্ট আইন ২০০৬ ও তার আওতায় ২০০৮ সালে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ জারি করা হয়। এই আইন ও বিধিমালা সরকারি ক্রয় ব্যবস্থাপনায় অবশ্যই প্রযোগ করতে হবে। কর্মশালায় সরকারি কর্মকর্তা, ঠিকাদার, ব্যবসায়ী ও সাংবাদিকসহ ৩০ জন অংশগ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সিরিজটা আমাদেরও হতে পারে: মুশফিক পরবর্তী সংবাদ কক্সবাজারে আঘাত হেনে চট্টগ্রামের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads