ads

সোমবার , ২০ জুলাই ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হুমায়ূন আহমেদের স্বপ্নের স্কুল এমপিওভুক্ত করার দাবি

খবর টি পড়েছেন : ১৯১
হুমায়ূন আহমেদের স্বপ্নের স্কুল এমপিওভুক্ত করার দাবি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

humayan ahmedশ্যামলবাংলা ডেস্ক : আজ রবিবার জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের তৃতীয় প্রয়াণ দিবস। লেখকের স্মৃতির উদ্দেশে তাঁর পৈতৃকবাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের কুতুবপুর গ্রামে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
জানা গেছে, হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকীতে কালো ব্যাজ পরা, শহীদ স্মৃতি বিদ্যাপীঠ প্রাঙ্গণ থেকে শোক শোভাযাত্রা বের করা, লেখকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, শহীদ স্মৃতি বিদ্যাপীঠের ছাত্রছাত্রীদের কোরআন খতম, লেখকের কর্মময় জীবনের ওপর স্মৃতিচারণমূলক আলোচনাসভা এবং মিলাদ ও দোয়া মাহফিল। এসব কর্মসূচি আয়োজন করেছেন লেখকের স্বপ্নের স্কুল শহীদ স্মৃতি বিদ্যাপীঠের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীরা। ওই স্কুলের প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, এবার এসএসসি পরীক্ষায় জেলার সেরা ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ তৃতীয় স্থান দখল করেছে। তিনি স্কুলটি এমপিওভুক্ত করতে সরকারের কাছে দাবি জানান।
লেখকের চাচা আলতাফুর রহমান আহমেদ বলেন, হুমায়ূন স্যারের মৃত্যুর পর সরকারের উচ্চপর্যায় থেকে স্যারের স্বপ্নের স্কুল শহীদ স্মৃতি বিদ্যাপীঠ সরকারি অনুদানভুক্ত (এমপিও) করার আশ্বাস দেওয়া হয়েছিল। এখনও বিদ্যালয়টি এমপিওভুক্ত করা হয়নি। এতে শিক্ষক-কর্মচারীরা হতাশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঈদ হোক উৎসবমুখর, জাতির ঐক্যের প্রতিক পরবর্তী সংবাদ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৭

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads