ads

বৃহস্পতিবার , ৪ জুন ২০১৫ | ১৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নাশকতার পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণকালে নালিতাবাড়ীতে শিবিরের সভাপতি-সম্পাদকসহ আটক ৩

atok dনালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে নাশকতার পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণের অভিযোগে শেরপুরে শিবিরের সভাপতি-সম্পাদকসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। ৪ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় নালিতাবাড়ী উপজেলার নন্নী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে নালিতাবাড়ী উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ মাসুম (৩০), সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন (২৫) ও শিবিরকর্মী রবিউল (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় নালিতাবাড়ী উপজেলার নন্নী উত্তরবন জামে মসজিদে গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ করছিল উপজেলা ছাত্রশিবিরের সভাপতি-সম্পাদকসহ একদল শিবির নেতা-কর্মী। ওই সময় স্থানীয় জনতা টের পেয়ে ৩ জনকে আটক করে। পরে খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশের এসআই মুক্তি মাহমুদ ও এসআই নজরুল ইসলাম তাদের আটক করে থানায় নিয়ে যায়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads