ads

সোমবার , ১ জুন ২০১৫ | ১৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এক ছবিতে তিন খান!

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
জুন ১, ২০১৫ ১০:৪৬ পূর্বাহ্ণ

shah-rukh-aamir-khan-and-salman-khan-0শ্যামলবাংলা বিনোদন : শাহরুখ, আমির ও সালমান বলিউডের তিন খান। তাঁদের প্রত্যেকেরই রয়েছে অগণিত ভক্ত ও অনুসারী। এক ছবিতে এই তিন খানকে দেখার জন্য ভক্তদের তুমুল আগ্রহ থাকলেও এখন পর্যন্ত এ তিনজন এক ছবিতে অভিনয় করেননি। অবশেষে ভক্তদের সেই স্বপ্ন পূরণের পরিকল্পনা করেছেন ‘কিক’ ছবির প্রযোজক ও পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালা। তিন খানকে নিয়ে ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে তার ঘনিষ্ঠ সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম জিনিউজ জানিয়েছে, তিন খানকে নিয়ে ছবি তৈরির সিদ্ধান্ত নিয়েছেন সাজিদ। ছবিটি প্রযোজনার পাশাপাশি পরিচালকের আসনেও বসবেন তিনি। তবে তা নির্ভর করবে ছবির বিষয়বস্তু কেমন হবে তার ওপর। ২০১৭ সালের জানুয়ারিতে ছবির কাজ শুরু হবে। মুক্তি পাবে একই বছরের ডিসেম্বরে। ছবিতে তিন খানের প্রত্যেকের চরিত্রই সমান গুরুত্ব পাবে।
নব্বইয়ের দশকের সাড়া জাগানো ‘আন্দাজ আপনা আপনা’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন সালমান-আমির। অন্যদিকে তিনটি ছবিতে একসঙ্গে দেখা গেছে শাহরুখ ও সালমানকে। কিন্তু আমিরের সঙ্গে কখনোই এক ছবিতে অভিনয় করা হয়নি শাহরুখের। এবার সাজিদ যদি সত্যি সত্যিই তিন খানকে এক ফ্রেমে বন্দী করতে পারেন তবে নিঃসন্দেহে তা হবে সালমান, আমির ও শাহরুখ ভক্তদের জন্য দারুণ এক উপহার।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads