ads

বুধবার , ১৫ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় আরও ৩৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৫৩৩

খবর টি পড়েছেন : ২২২
দেশে করোনায় আরও ৩৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৫৩৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশে নতুন করে ৩ হাজার ৫৩৩ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ ছাড়া এই রোগে আক্রান্ত হয়ে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। ১৫ জুলাই বুধবার দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ওই তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) দেশের ৭৯টি পরীক্ষাকেন্দ্রে ১৪ হাজার ২টি নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। এসব পরীক্ষায় নতুন করে ৩ হাজার ৫৩৩ জনের দেহে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এই নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লাখ ৯৩ হাজার ৫৯০ জন। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৫.২৩ শতাংশ।

Shamol Bangla Ads

ডা. নাসিমা আরও জানান, বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৩৩ জনের। এই নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে ২ হাজার ৪৫৭ জনের মৃত্যু হলো। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৪ শতাংশ। সর্বশেষ মারা যাওয়া ৩৩ জনের মধ্যে ২৭ জন পুরুষ এবং ৬ জন নারী।
এ দিকে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ১ হাজার ৭৯৬ জন সুস্থ হয়ে উঠেছেন জানিয়ে ডা. নাসিমা বলেন, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নেওয়া ১ লাখ ৫ হাজার ২৩ জন সুস্থ হয়ে উঠেছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪.২৫ শতাংশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কোনো অপরাধীই ছাড় পাবে না : কাদের পরবর্তী সংবাদ আরও ২ বছরের জন্য গভর্নর হলেন ফজলে কবির

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads