ads

শনিবার , ৩০ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘এইচএসসিতে প্রশ্নপত্র ফাঁসের কোন সুযোগ নেই, গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা’

খবর টি পড়েছেন : ১৮০
‘এইচএসসিতে প্রশ্নপত্র ফাঁসের কোন সুযোগ নেই, গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা’
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:
নকলায় রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসবে শিক্ষামন্ত্রী দীপু মনি

স্টাফ রিপোর্টার ॥ ১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নফাঁসের কোন সুযোগ নেই বলে শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকসহ সকলকে আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি। সেইসাথে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান না দিতেও সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি ৩০ মার্চ শনিবার বিকেলে শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোণা রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।
শিক্ষামন্ত্রী প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানোর অপকর্মের সাথে সম্পৃক্তদের কঠোর আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ওই গুজব ছড়ালে তা কঠোর হস্তে দমন করা হবে। সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। তিনি বলেন, গত ১০ বছরে শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। শিক্ষার মান উন্নয়নে শুধুমাত্র অবকাঠামো নয়, শিক্ষা পদ্ধতিতেও কিছুটা পরিবর্তন আনা হবে। দেশের শিক্ষা উন্নয়নে আমাদের অনেক চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমরা কাজ করছি। শুধু শিক্ষা ও বিজ্ঞানে নয়, শিক্ষার্থীদের মানবিকভাবেও সমৃদ্ধ হতে হবে। শিক্ষিত তরুণদেরকে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান তিনি।
আগামী এক মাসের মধ্যে ননএমপিও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির সিদ্ধান্ত নেওয়া হবে বলে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, অষ্টম শ্রেণি পর্যন্ত পরীক্ষা বাতিলের কোন চিন্তা নেই। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তৃতীয় শ্রেণিতে পরীক্ষা উঠিয়ে দেওয়ার জন্য প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ কাজ করছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি বিএনপি-জামাত জোট সরকারের আমলে শিক্ষার বরাদ্দের বিষয়ে সমালোচনা করে বলেন, খালেদা জিয়া দেশের স্বার্থ দেখেননি, আমাদের তরুণ প্রজন্মের জ্ঞান-বিজ্ঞান তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার স্বার্থ যদি দেখতেন, তবে দেশের তরুণ সম্প্রদায় আরও অনেক বেশী এগিয়ে যেতো। তিনি বলেন, তাদের সময়ে শিক্ষাখাতে বাজেটে বরাদ্দ ছিলো ৪ ভাগেরও কম। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে তা দাঁড়িয়েছে মোট বাজেটের ৯ ভাগ। চলতি বাজেটে আরও বেশি বরাদ্দ পাওয়া যাবে বলে আশা প্রকাশ করে তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের শিক্ষা ব্যবস্থায় অভূতপূর্ব পরিবর্তন হয়েছে। শেখ হাসিনার সরকার যা বলেন, তা বাস্তবায়ন করেন। আমরা সমুদ্র বিজয় করেছি, ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তি সমাধান করেছি, মধ্যম আয়ের দেশের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে পৃথিবীর মানচিত্রে পরিচিতি লাভ করেছে।
অনুষ্ঠানের উদ্বোধক আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী এমপি বলেন, শেখ হাসিনা সরকার যখনই ক্ষমতায় আসে, তখনই দেশের উন্নয়ন হয়। এখন সড়ক যোগাযোগ, বিদ্যুৎ, শিক্ষা, কৃষি, ইন্টারনেটসহ বিভিন্ন সেক্টরে যে উন্নয়ন হয়েছে, তাতে জনগণ উপকৃত হচ্ছেন। আর এ কারণে জনগণ জামায়াত-বিএনপির ধ্বংসাত্মক কোন আন্দোলনে সাড়া দিচ্ছে না। তিনি দলীয় নেতা-কর্মী ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।
জনতা ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক ও শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক আকরাম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সড়ক পরিবহন সচিব নজরুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মুফাখখারুল ইসলাম, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. গাজী হাসান কামাল, ঢাকা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর তাসলিমা খাতুন, শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চন্দ্রকোনা কলেজের অধ্যক্ষ ড. রফিকুল ইসলাম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, স্থানীয় ইউপি চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকী, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, স্থানীয় আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ছারওয়ার জাহান, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ উপলক্ষে স্কুল অঙ্গনে বসে এক মেলা।
উল্লেখ্য, নকলার দুর্গম চরাঞ্চলে ১৯১৯ সালে তৎকালীন জমিদার গোপাল দাস চৌধুরী তার মায়ের নামে চন্দ্রকোনা রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। শতবর্ষ পূর্তি উপলক্ষে দু’দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় তৈরি হয়েছে উৎসবের আমেজ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঢাকা থেকে বাসে নকলায় এলেন মতিয়া চৌধুরী পরবর্তী সংবাদ এফ আর টাওয়ারে আগুন : মামলা ডিবিতে হস্তান্তর

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads