ads

শুক্রবার , ২২ মে ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পঞ্চগড়ে ট্রাক-অটো সংঘর্ষে নিহত ৬

খবর টি পড়েছেন : ২০৫
পঞ্চগড়ে ট্রাক-অটো সংঘর্ষে নিহত ৬
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

পঞ্চগড় : পঞ্চগড় সদর উপজেলায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে এক শিশুসহ ৬ জনের মৃত্যু হয়েছে। ২২ মে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের চারমাইল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। তাদের মধ্যে একজন শিশু, দুজন নারী ও বাকিরা পুরুষ বলে জানা গেলেও তাৎক্ষণিকভাবে কারও পরিচয় জানা যায়নি। নিহতদের লাশ পঞ্চগড় সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পঞ্চগড় থানার ওসি মো. মমিনুল ইসলাম জানান, জবদল থেকে যাত্রী নিয়ে পঞ্চগড়ের দিকে আসছিল অটোরিকশাটি। আর পঞ্চগড় থেকে ট্রাকটি যাচ্ছিল তেঁতুলিয়ার দিকে। চারমাইল এলাকায় দুই বাহনের সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৬জন নিহত হয়। দুর্ঘটনার পরপরই চালক ট্রাক ফেলে পালিয়ে যায় বলে জানান তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আজ কাঁঠালিয়ায় আসছেন শিল্পমন্ত্রী পরবর্তী সংবাদ ব্লগার হত্যায় নিন্দা-বিচার দাবি রুশদিসহ ১৭৮ লেখকের

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads