ads

শুক্রবার , ২২ মে ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আজ কাঁঠালিয়ায় আসছেন শিল্পমন্ত্রী

খবর টি পড়েছেন : ২৪১
আজ কাঁঠালিয়ায় আসছেন শিল্পমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঝালকাঠি প্রতিনিধিঃ আজ শুক্রবার সকাল ১০ টায় ঝালকাঠির কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু, বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সভাপতি, ধর্ম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও সংসদ সদস্য আলহাজ্ব বজলুল হক হারুন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম, সাধারন সম্পাদক আলহাজ্ব এ্যাডভোকেট আলহাজ্ব খান সাইফুল্লাহ পনির, কঠিলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফারুক সিকদার উপস্থিত থাকবেন। দীর্ঘ ১৮ বছর পরে কাউন্সিল ঘিরে কাঠালিয়া আওয়ামীলীগ চাঙ্গা। কাঠালিয়া উপজেলা আওয়ামীলীগের সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিলো ১৯৯৭ সালের ৩০ জুন। এর পর থেকে নানা সংকটে আওয়ামীলীগের কাউন্সিল অনুষ্ঠিত হতে পারেনি। এত দিন পুরানে কমিটি দিয়ে চলে আসছিলো কাঠালিয়া উপজেলা আওয়ামীলীগ। কাউন্সিল না হওয়ায় সংঘটনে নানা সংকট বিরাজ করে। তৃনমুল নেতা কর্মিদের মধ্যে নানা চাপা ােভ আর সমন্বহীনতা দলীয় কর্মকান্ড অনেকটাই স্থবিরতা বিরাজ করে। তবে নতুন করে আওয়ামীলীগের হতাশ নেতা কর্মিরা চাঙ্গা হয়ে উঠছেন। আজকের আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যারা ভোটারদের কাছে দৌড়ঝাপ শুরু করেছেন বলে শোনা যাচ্ছে তারা হলো সভাপতি পদে বর্তমান উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফারুক সিকদার, তারই আপন ছোট ভাই ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ গোলাম কবরিয়া সিকদার। সাধারন সম্পাদক পদে ৪জনের নাম শোনা যাচ্ছে তারা হলো, বর্তমান সাধার সম্পাদক মোঃ হাবিবুর রহমান উজির সিকদার, সাবেক আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃ তরুন সিকদার, জেলা আওয়ামীলীগের সাবেক সাধার সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মরহুম এ্যাডভোকেট ফজলুল হকের পুত্র কাঠালিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্র নেতা মোঃ এমাদুল হক মনির, প্রধানমন্ত্রীর সাবেক এপিএস-১ বর্তমান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবয় মন্ত্রনালয়ের সহকারী সচিব মোঃ খাইরুল ইসলাম মান্নানের ছোট ভাই শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সফল সভাপতি জেলার বারবার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান (শৌলজালিয়া) মোঃ মাহমুদ হোসেন রিপনের নাম শোনা যাচ্ছে। এর মধ্যে অনেক প্রার্থীই দলীয় পদ পেতে কেন্দ্রীয় প্রভাবশালীদের কাছে ধরনা দিচ্ছেন। তবে ভোটার মনে করছেন যাকে ধারা এ উপজেলার উন্নয়ন হবে, আওয়ামীলীগের কর্মকান্ড ঠিক থাকবে তাকেই ভোটের মাধ্যমে বিজয়ী করবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সমরাস্ত্র রপ্তানিও করবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ পঞ্চগড়ে ট্রাক-অটো সংঘর্ষে নিহত ৬

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads