এম.আর.টি মিন্টু, শ্রীবরদী (শেরপুর) : শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাধীন ২ নং রাণীশিমুল পাইলট ইউনিয়ন পরিষদের ২০১৫-২০১৬ অর্থ বছরের সম্ভাব্য বাজেট সম্পর্কে উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ মে বৃহস্পতিবার দুপুর ১২ টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সু-সজ্জিত মঞ্চে বাজেট সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু সামা কবির (বি.এস.সি)। উন্মুক্ত বাজেট সভায় বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত থেকে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন-উক্ত ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি আনোয়ার পারভেজ, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল হামিদ সাজ মাস্টার, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের গ্লোবাল কো-অর্ডিনেটর ইকবাল চৌধুরী কায়েস, টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক আবু রায়হান, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ফুরকান উদ্দিন তালুকদার, শিক ফরহাদ মিয়া, সমাজ সেবক ওয়াছেক বিল্লাহ বিল্লাল, আলহাজ্ব আব্দুল হাকিম, কৃষি উপসহকারী কর্মকর্তা শহিদুর রহমান, এডিপি ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি নয়ন চিছিম, সরকারী প্রাথমিক শিক নেতা শফিউল আলম, পরিষদের সদস্য মিল্লাত হোসেন আকন্দ, মোহনা টিভি’র জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল, সাংবাদিক এম.আর. টি মিন্টু প্রমুখ। পরিষদের প্রথম বাজেট ঘোষনা করেন-সচিব মোঃ আলী। সভা সঞ্চালনায় ছিলেন- ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মমিনুল ইসলাম। উক্ত অর্থ বছরের জন্য বিভিন্ন খাতে সম্ভাব্য ১ কোটি ৫৭ ল ৩২ হাজার ৮২ টাকার বাজেট ঘোষনা করা হয়। উন্মুক্ত আলোচনায় উপস্থিত বক্তাগণ বাজেট বিশ্লেষণ মুলক বক্তব্য রাখেন। বক্তাগণ সামান্য সংযোজন এনে বাজেট সমৃদ্ধ করণের পরামর্শ দেন এবং বাজেট অত্যন্ত সফল ও গণবান্ধব হয়েছে বলেও অভিমত ব্যক্ত করেন। বাজেট শতভাগ বাস্তবায়ন করে এলাকার সার্বিক উন্নয়ন সাধিত হোক এমন প্রত্যাশা এলাকার সচেতন মহলের। সভায় ৫শতাধিক শ্রেণীর পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




