আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকেল (ঠাকুরগাঁও) : ঠাকুরগাওয়ের রাণীশংকৈলের হাট বাজার অফিস আদালত, উপজেলা গেট সংলগ্ন এমনকি থানা চত্ত্বর দখল করে নিয়েছে মাদ্রাজের লালমণি সুন্দরী আম। খেতে যতটুকু সুস্বাদু হোক না কেন চেহারাটা অনেক সুন্দর। সুন্দর কাপড়ে আচ্ছাদিত তাই নামটিও রাখা হয়েছে লালমণি সুন্দরী। রং চেহারা কিংবা মাংসপিন্ডগুলো নষ্ট না হওয়ার জন্য ব্যবহার করা হয়েছে বিষাক্ত ফরমালিন যার গুনটা স্বাস্থ্য ঝুঁকিতে। সুস্থ সবল মানুষকে ঠেলে দিতে মারে মরণ ব্যাধী ক্যান্সারসহ নানা জটিল রোগে আক্রান্ত করে অসনীয় করে তোলে জীবনকে। উপজেলা গেট সংলগ্ন থেকে শুরু করে, হাট বাজারগুলোতে ফেরিওয়ালারা এসব আম বিক্রী করছে এমনকি থানা চত্বরেও প্রকাশ্যে বিক্রী করা হচ্ছে ফরমালিন মিশ্রিত সুন্দরী লালমণি আম।
আমের জন্য বিখ্যাত চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাওয়ের আম বাগানগুলো ফলে ফলে ভরে গেছে। দেশীয় সুস্বাদু আম প্রাথমিক পর্যায়ে পাকা শুরু করলেও ভারতের সুন্দরী লালমণি, হিমসাগর নামের আমগুলো রাণীশংকৈলের প্রতিটি হাট বাজারে সয়লাব হয়ে পড়েছে।
প্রতিকারের কোন ব্যবস্থা গ্রহণ না করে বরঞ্চ ভ্যানগাড়ি, বাহুকসহ বিভিন্নভাবে ভ্রাম্যমান অবস্থায় বিক্রী হওয়া ফরমালিন মিশ্রিত আম কিনছে সকল শ্রেণির কর্মকর্তা কর্মচারীরা। মাদ্রাজের লালমণি সুন্দরী আমের বোটার দিকটা টকটকে লাল, শরীর হলুদ কাপড়ে আচ্ছাদিত থাকে। মাসের পর মাস থাকা ফরমালিনযুক্ত আমগুলো একটু আধটু কুঁচকে গেলেও চেহারার পরিবর্তন না হওয়ায় আকর্ষণটা থেকেই যায়। এতে আকৃষ্ট হয় ক্রেতারা। দেশীয় সুস্বাদু আম ক্রেতারা ২০-২৫ টাকায় কিনতে অস্বস্থিবোধ করে অথচ ফরমালিনযুক্ত কম মানের বিদেশী ফলের প্রতি আকৃষ্ট হয়ে প্রায় ২০০ টাকা কেজি দরে কিনতে দ্বিধাবোধ করা হয়না। স্বাস্থ্য ঝুঁকিতে থাকা সাজিয়ে রাখা সুন্দর চেহারার আমগুলো কিনতে অনায়াসে পকেটের টাকা বের করে দেয় দেশের মানুষ।
দিনাজপুর থেকে আম বিক্রি করতে আসা নাজমুল, কবীর, সুলাতান জানায়, রাজশাহী চাপাই ও ঠাকুরগাওয়ের আম পাকার আগ পর্যন্ত যশোর দিনাজপুর, হিলিসহ দেশের কয়েকটি সীমান্ত দিয়ে ভারতের সুন্দরী লালমণি, হিমসাগর আম এসে এ দেশের ফল বিক্রেতাদের মাঝে বড় একটা জায়গা দখল করে নিয়েছে।
এ ব্যাপারে পৌর মেয়র মোকলেসুর রহমান বলেন, ক্ষতিকারক ফরমালিনের ব্যাপারে মানুষকে সচেতন করতে হবে। এ বিষয়টি অবশ্যই আমরা গুরুত্ব সহকারে দেখবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, রাসায়নিক বিষক্রিয়া প্রয়োগ আইনগত দণ্ডণীয় অপরাধ। আমরা এদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

কৃষকের কল্যাণের জন্যই সরকার গম ক্রয় করছে
-সেলিনা জাহান লিটা এমপি
ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলা খাদ্য গুদামে গম ক্রয়ের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ৩০১ আসনের এমপি মোছাঃ সেলিনা জাহান লিটা বলেন, কৃষি বান্ধব সরকার কৃষকের কল্যাণের জন্যই সরকারী ভাবে গম ক্রয় কর্মসূচী হাতে নিয়েছে। সরকারকে সহযোগিতা করা সকলের কর্তব্য।
বুধবার বিকালে উপজেলা খাদ্য গুদাম চত্বরে আলোচনা সভায় গম ক্রয় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলামে সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান আইনুল হক মাষ্টার, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা আ’লীগ সম্পাদক(ভারপ্রাপ্ত) তাজউদ্দিন আহম্মেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সিংহ, খাদ্য গুদাম কর্মকর্তা নুরে রাহাত রিমন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, কৃষকলীগ উপজেলা সভাপতি মোশাররফ হোসেন বুলু বক্তব্য দেন।
চলতি গম সংগ্রহে মৌসুমে ৪৬৭৩ মেট্রিক টন গম ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
ঠাকুরগাওয়ের রাণীশংকৈল কাঁঠালডাঙ্গী সড়কের কেউটান নামক স্থানে বৃহস্পতিবার সকাল ৭টায় লসিমনের সাথে ধাক্কা লেগে সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিউল ইসলাম কেউটান গ্রামের সামেদ আলীর ছেলে।
আশংকা জনক অবস্থায় রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলামকে মৃত বলে ঘোষনা করেণ।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ সুকুমার মোহন্ত সড়ক দুর্ঘটনায় শিশু মৃতের সত্যতা নিশ্চিত করেছেন।




