স্টাফ রিপোর্টার : শেরপুর সরকারি কলেজে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করা হয়েছে। ২১ মে বৃহস্পতিবার অর্থনীতি বিভাগে মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ড. এ.কে.এম. রিয়াজুল হাসান। এদিন কলেজের অনার্স ও মাষ্টার্স কোর্সের ১৪ টি বিভাগ সহ এইচএসসি ও স্নাতক (পাস) শ্রেনীর ৫২ টি ক্লাসরুমকে মাল্টিমিডিয়া ক্লাসরুমে পরিণত করার জন্য বিভাগীয় প্রধানদের নিকট ল্যাপটপ, ইন্টারনেট মডেম, প্রজেক্টর ও পর্দা হস্তান্তর করা হয়। তাছাড়া প্রতিটি বিভাগেই ইন্টারনেট সংযোগ দেওয়া হয়। শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এ.কে.এম. রিয়াজুল হাসান জানান, কলেজের ৬৪ জন শিক্ষকের মধ্যে মাল্টিমিডিয়া কাশরুম ও আইসিটি বিষয়ে ১৩ জন মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা পরবর্তীতে অন্যান্য শিক্ষকদের ইনহাউজ প্রশিক্ষণ প্রদান করেন। তাছাড়া শেরপুর কলেজের একটি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ল্যাব স্থাপন করা হয়েছে।




