ads

বৃহস্পতিবার , ২১ মে ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বার কাউন্সিল নির্বাচন স্থগিত

খবর টি পড়েছেন : ২৩০
বার কাউন্সিল নির্বাচন স্থগিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

bar_council-logoশ্যামলবাংলা ডেস্ক : ভোটার তালিকা ও ভোট পদ্ধতি নিয়ে আপত্তি ওঠায় আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত করেছে হাই কোর্ট। ২১ মে বৃহস্পতিবার দুটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি কাজী রেজাউল হক ও আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ ওই আদেশ দেয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ এই রিট আবেদন নিয়ে হাই কোর্টে আসেন। তার আবেদনে একটি রুলও জারি করেছে আদালত।
আগামী ২৭ মে বার কাউন্সিল নির্বাচনের ভোট হওয়ার কথা ছিল। ভোটের জন্য প্রথমে ২০ মে দিন রাখা হলেও ভোটার তালিকা নিয়ে প্রশ্ন ওঠায় তা পিছিয়ে দেওয়া হয়। গত ২৫ মার্চ এ নির্বাচনের তফসিল ঘোষণার পর ৯ এপ্রিল ভোটার তালিকা প্রকাশ করা হয়, যাতে কাউন্সিলের ভোটার সংখ্যা দেখানো হয় ৪৮ হাজার ৪৬৫ জন। তবে এ তালিকায় ‘অস্পষ্টতা ও একই নাম একাধিকবার’ থাকার কথা জানিয়ে নির্বাচিত পাঁচ সদস্য এবং ১০১ জন আইনজীবী গত ২৯ এপ্রিল আলাদাভাবে কাউন্সিলের চেয়ারম্যান ও সচিবকে চিঠি দেয়।
এতে অভিযোগ আসে, আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা হলেও কাউন্সিল নিজস্ব নথিপত্রের সাহায্য না নিয়ে আইনজীবী সমিতিগুলোর পাঠানো সদস্য তালিকা ধরেই ভোটার তালিকা তৈরি করেছে।
রিট আবেদনে ইউনুস আলীর অভিযোগ ছিল, নির্বাচনের ৩০ দিন আগে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের নিয়ম থাকলেও তা করা হয়নি।
বার কাউন্সিল নির্বাচনে মোট ১৪ জন সদস্য নির্বাচিত হন। এর মধ্যে সারা দেশে সনদপ্রাপ্ত আইনজীবীদের ভোটে সাধারণ আসনে সাতজন এবং দেশের সাতটি অঞ্চলের স্থানীয় আইনজীবী সমিতির সদস্যদের মধ্য থেকে একজন করে আরও সাতজন নির্বাচিত হয়ে আসেন।

Shamol Bangla Ads

এই ১৪ জন সদস্যের ভোটে নির্বাচিত হন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান। আর অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসাবে পদাধিকার বলে কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অভিবাসীদের উদ্ধারের নির্দেশ মালয়েশীয় প্রধানমন্ত্রীর পরবর্তী সংবাদ শেরপুর সরকারি কলেজে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads