ads

বৃহস্পতিবার , ২১ মে ২০১৫ | ১৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সরকারিভাবে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

sherpur pic-1স্টাফ রিপোর্টার : শেরপুরে সরকারিভাবে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। ২১ মে বৃহস্পতিবার দুপুরে শেরপুর এলএসডি খাদ্যগুদামে এবারের বোরো সংগ্রহ অভিযান আনুষ্ঠানিক উদ্বোধন করেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। উদ্বোধনী বক্তব্যে হুইপ আতিক বলেন, কৃষিক্ষেত্রে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কারণে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। কেবল তাই নয় আমরা এখন বিদেশেও চাল রপ্তানি করছি। সরকার ২০২১ সালের মধ্যে দেশকে একটি মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে মধ্যে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, খাদ্যে উদ্বৃত্ত শেরপুর জেলার চালের দেশব্যাপী বেশ সুনাম রয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এখানে বোরো সংগ্রহ অভিযানে কোনো প্রকার সিন্ডিকেট কিংবা খাদ্যগুদামে খারাপ চাল সরবরাহ করে শেরপুরের সুনাম নষ্ট করতে দেওয়া হবে না।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, সদর ইউএনও হাবিবুর রহমান হাবীব, উপজেলা ভাইস-চেয়ারম্যান বায়েযীদ হাসান, পৌর প্যানেল মেয়র নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মিনহাজ উদ্দিন মিনাল, জেলা চাউল কল মালিক সমিতির সভাপতি আশরাফুল আলম সেলিম, এসএমও আসাদুজ্জামান খান, ব্যবসায়ী নেতা প্রকাশ দত্ত, ফখরুল মজিদ খোকন প্রমুখ। জেলা চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রওশনের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা খাদ্য সংগ্রহ কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় চালকল মালিকরা উপস্থিত ছিলেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস সূত্রে জানা যায়, চলতি বোরো মওসুমে শেরপুর জেলায় ৪০ হাজার ৭শ ৮ মেট্রিকটন চাল এবং এক হাজার ৮শ ২১ মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। চাল প্রতি কেজি ৩২ টাকা এবং ধান প্রতি কেজি ২২ টাকা দর নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে ইতোমধ্যে ৩শ ৬০ চাল কল মালিকের সঙ্গে চুক্তি করা হয়েছে। আগামী ৩০ আগস্ট পর্যন্ত ওই সংগ্রহ অভিযান চলবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads