মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুরে সদর উপজেলার মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর দ্বিনদত্ত ব্রীজের কাছে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে গুঙ্গা, ওরফে কালা গুঙ্গা, ওরফে সুলতান, ওরফে খোকন ডাকাত (৪২) নিহত হয়েছে। সে মেহেরপুর পৌরসভা শিশির পাড়ার ভানুমন্ডলের ছেলে। এসময় ঘটনাস্থাল থেকে একটি এলজি শার্টারগান, তিনটি কার্তুজ, চারটি বোমা ও দুইটি দেশীয় অস্ত্র রামদা উদ্ধার কার হয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, গুঙ্গা, ওরফে কালা গুঙ্গা, ওরফে সুলতান, ওরফে খোকন একজন দুর্ধর্ষ ডাকাত। তার নামে শুধু মেহেরপুর সদর থানায় খুন, ডাকাতি চুরি সহ ছয়টি মামলা আছে। তাছাড়া অনান্য থানায়ও বেশ কিছু মামলা বিচারাধীন রয়েছে। মঙ্গলবার বিকেল চারটার দিকে শিশির পাড়ায় অভিযান চালিয়ে ডাকাত গুঙ্গাকে আটক করে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে জিঞ্জাসাবাদ শেষে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর দ্বিনদত্ত ব্রীজের নিকটে আগে খেকে ওৎ পেতে থাকা সহযোগী ডাকাতরা পুলিশের উপর গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি করলে এনকাইন্টারে সময় গুঙ্গা, ওরফে কালা গুঙ্গা, ওরফে সুলতান, ওরফে খোকন ডাকাত নিহত হয়। পুলিশ লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নিয়েছে।



















