চট্টগ্রাম: চট্টগ্রামের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মামলার ৭৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি আছেন ৬৫ জন। বুধবার দিন ও রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান জানান, বুধবার দিন ও রাতভর জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৬৫জন, নিয়মিত মামলায় ৯জন ও নাশকতা মামলায় জামায়াতের এক কর্মীসহ মোট ৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া জোরারগঞ্জ থানা এলাকা থেকে ৮০ লিটার মদ উদ্ধার করা হয়েছে।




