ads

বৃহস্পতিবার , ২১ মে ২০১৫ | ১৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অভিবাসীদের উদ্ধারের নির্দেশ মালয়েশীয় প্রধানমন্ত্রীর

boat_1শ্যামলবাংলা ডেস্ক : মালয়েশিয়ার আন্দামান সাগর উপকূলে থাকা অবৈধ অভিবাসীবাহী নৌকাগুলো উদ্ধারের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক। ২১ মে বৃহস্পতিবার মালয়েশিয়ার নৌবাহিনী ও কোস্টগার্ডকে ওই নির্দেশ দেন নাজিব রাজাক। অভিবাসীবাহী নৌকার খোঁজে মালয়েশিয়া উপকূলে তল্লাশি চালানোর এবং স্থল ও জল পথে মানবিক সহায়তা দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। খবর- বিবিসি ও এএফপি।
গত কয়েক সপ্তাহ ধরে অভিবাসীবাহী নৌকাগুলোকে উপকূলে আশ্রয় দিতে অস্বীকার জানিয়ে আসছিল মালয়েশিয়ার কর্তৃপক্ষ। এমনকি মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা মুসলিম ও বাংলাদেশ অভিবাসীবাহী ওইসব নৌকাকে মালয়েশিয়ার উপকূলসীমার বাাইরে ফেরত পাঠাচ্ছিল দেশটির কোস্টগার্ড ও নৌবাহিনী।
ফেসবুকে পোস্ট করা এক বার্তায় নাজিব রাজাক বলেন, ‘আমি মালয়েশিয়ার রাজকীয় নৌবাহিনী ও মালয়েশিয়ার মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সিকে রোহিঙ্গাবাহী নৌকার খুঁজে উপকূলে তল্লাশি চালাতে এবং তাদেরকে উদ্ধারের নির্দেশ দিয়েছি। আমাদেরকে জীবনের ক্ষয়ক্ষতি কমাতে হবে।’
এর আগে গতকাল বুধবার সাগরে ভাসমান নৌকার অভিবাসীদের মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ারে উপকূলে আশ্রয় দেওয়া হবে বলে জানান দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রী। তবে অভিবাসীদের উদ্ধারের জন্য উপকূলে তল্লাশি চালানো হবে কি না সে বিষয়ে কিছু বলেননি তারা। আন্দামান সাগরের মালয়েশিয়া উপকূলে থাকা নৌকাগুলোতে অন্তত ৭ হাজার অভিবাসী আছেন বলে ধারণা করা হচ্ছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads