ads

বুধবার , ২০ মে ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ফ্যান খুলে পড়লো শিক্ষার্থীর মাথায়

খবর টি পড়েছেন : ২০৫
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ফ্যান খুলে পড়লো শিক্ষার্থীর মাথায়
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

রংপুর প্রতিনিধি : মাথায় ফ্যান খুলে পড়ে আহত হয়েছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইউসুফ আলী। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের পঞ্চম ব্যাচের ছাত্র।
শিক্ষার্থীরা জানান, মিডটার্ম পরীক্ষা চলাকালীন বুধবার দুপুরে হঠাৎ সিলিং ফ্যানটি খুলে পড়ে ইউসুফের মাথায়। এ সময় তিনি চিৎকার দিয়ে মেঝেতে পড়ে যান। ফ্যানের পাখার আঘাতে তার মাথা কেটে যায়। দ্রুত তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।
মেডিকেল সেন্টারের মেডিকেল অফিসার ডাক্তার নিলুফা ইয়াসমিন জানান, তার মাথার কিছু অংশে তীব্র আঘাত লেগেছে, রক্তক্ষরণও হয়েছে। তবে শঙ্কার কিছু নেই। ব্যান্ডেজ লাগানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শাহীনুর রহমান জানান, ফ্যানের স্ক্রু আলগা হয়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে। ভয়ের কিছু নেই। আহত শিক্ষার্থী এখন শঙ্কামুক্ত।

Need Ads
পূর্ববর্তী সংবাদ হ্যাপীর মামলা খারিজ : রুবেলকে অব্যাহতি পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ব্র্যাকের উদ্যোগে ছাত্রবন্ধু মিলন মেলা ও সাংস্কৃতিক…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads