ads

বুধবার , ২০ মে ২০১৫ | ১৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ব্র্যাকের উদ্যোগে ছাত্রবন্ধু মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Brac Jhinaigatiঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে মাধ্যমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে বিষয়ভিত্তিক সহযোগিতা করার লক্ষে ছাত্রবন্ধু মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংগঠন ব্র্যাকের উদ্যোগে ২০ মে বুধবার ঝিনাইগাতী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্র্যাকের শিক্ষা কর্মসূচির ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোজাম্মেল হক। বক্তব্য দেন আহাম্মদ নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল হক, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক শেখ শহিদুল আলম, সেলিনা পারভীন প্রমুখ।
ব্র্যাকের জেলা প্রতিনিধি মো. আতাউর রহমান বলেন, ঝড়ে পড়া রোধ এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে ব্র্যাকের ছাত্রবন্ধু কর্মসূচির আওতায় ঝিনাইগাতীর মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত হতদরিদ্র শিক্ষার্থীদের আর্থিকভাবে সহযোগিতা করা হবে।
মিলন মেলায় জনপ্রতিনিধি, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ছাত্রবন্ধু, অভিভাবকসহ ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads