ads

বুধবার , ২০ মে ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বেনাপোল থেকে দুরপাল্লার যাত্রীবাহী পরিবহন চলাচল বন্ধ

খবর টি পড়েছেন : ৩৮২
বেনাপোল থেকে দুরপাল্লার যাত্রীবাহী পরিবহন চলাচল বন্ধ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ইয়ানুর রহমান, যশোর : ডাকাতির ঘটনায় পরিবহন শ্রমিক আটকের প্রতিবাদে মঙ্গলবার রাত থেকে বেনাপোল হতে দুরপাল্লার সকল যাত্রীবাহী পরিবহন চলাচল বন্ধ রয়েছে। পরিবহন বন্ধ থাকার কারনে ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীরা আটকা পড়েছে বেনাপোলে।

Shamol Bangla Ads

সোহাগ পরিবহনের ম্যানেজার সহিদুল ইসলাম জানান, সোমবার রাতে সোহাগ পরিবহনের একটি এসি বাস ঢাকা থেকে ছেড়ে ফেরি পার হয়ে মাইসকান্দি নামক স্থানে আসলে যাত্রীবেশে বাসের ভিতর থাকা ৭/৮ জনের ডাকাতের একটি দল অস্ত্রের মুখে ড্রাইভার আয়নালকে জিম্মি করে বাসের যাত্রীদের কাছ থেকে স্বর্নালংকার ও টাকা সহ সবকিছু লুট করে নিয়ে যায়। মঙ্গল সকাল ৬ টার দিকে ড্রাইভার গাড়ী নিয়ে মধুখালী থানায় জিডি করতে গেলে সেখানে কর্তব্যরত পুলিশ উল্টো ড্রাইভার আয়নালসহ, হেলপার, সুপারভাইজার ও এক চেকারকে আটক করে জেল হাজতে প্রেরন করেছে।

এরই প্রতিবাদে বাস চলাচল বন্ধ করা হয়েছে। বেনাপোল হানিফ পরিবহনের যাত্রী ঢাকার মিরপুরের বাসিন্দা শেখ আলী হোসেন জানান, হঠাৎ করে পরিবহন বন্ধ হওয়ায় আমরা কয়েক শ” যাত্রীরা রাতভর বিভিন্ন পরিবহন কাউন্টারে আশ্রয় নিয়েছি।

Shamol Bangla Ads

যশোর জেলা বাস, মিনিবাস ,ট্রাক লরি অনার্স মালিক শ্রমিক সম্বয় কমিটির সেক্রেটারী পবিত্র কাপুড়িয়া জানান, সোহাগ পরিবহনে ডাকাতির সাথে বাসের ষ্টাফ জড়িত থাকতে পারে না। তাদেরকে বিনা দোষে আটক করা হয়েছে। ড্রাইভার, হেলপার, সুপারভাইজার ও চেকারকে না ছাড়া পর্যন্ত দুর পাল্লার সকল ধরনের যাত্রীবাহী পরিবহন চলাচল বন্ধ থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ব্র্যাকের উদ্যোগে ছাত্রবন্ধু মিলন মেলা ও সাংস্কৃতিক… পরবর্তী সংবাদ ন্যায্যমূল্য না পাওয়ায় রাস্তায় ধান ফেলে রংপুরে সড়ক…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads