কাউখালীতে (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে মঙ্গলবার পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার চিড়াপারা পার-সাতুরিয়া ইউনিয়নের চিড়াপাড়া গুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে।পারিবারিক ও এলাকাবাসী সুত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে গুচ্ছ গ্রামের বাসিন্দা মো.কাউয়ুম হাওলাদারের ছেলে রোমান (৫)বাড়ির পার্শ্বে বেড় এ (ডোবায়) পানিতে ডুবে মারা যায়। খেলাধুলা করার সময় সকলের অজান্তে রোমান পানিতে পড়ে যায়। পরে বেড়(ডোবায়) থেকে তাকে তুলে কাউখালী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এনিয়ে গত ৪ াদনে কাউখালীর চিড়াপারা পার-সাতুরিয়া ইউনিয়নে পানিতে পড়ে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।




