ads

সোমবার , ১৮ মে ২০১৫ | ১৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ

অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিশ্বনাথের লামাকাজী এম এ খান সেতুর অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে শ্রমিকরা। রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইমা-লেগুনা, সিএনজি অটো-রিকশা, মিনিবাস, ট্রাক শ্রমিকরা এ অবরোধ করে। এসময় ব্রিজের দু’পার্শ্বে অসংখ্য যাত্রীবাহি, মালবাহি ট্রাক, মিনিবাস, ইমা-লেগুনা, সিএনজি অটো-রিকশা আটকা পড়ে। এসময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রী সাধারণ। এ যানজট ও শ্রমিকের অবরোধে আটকা পড়েন ছাতক-দোয়ারাবাজার আসনের সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। পরে সাবেক এমপি মিলনসহ অন্যান্য ব্যক্তিবর্গের হস্তেেপ পরিস্থিতি শান্ত হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়। একাধিক শ্রমিক সূত্রে জানা যায়, শনিবার রাত ১২টা পর থেকে কোন প্রকার বিজ্ঞপ্তি ছাড়া ইমা-লেগুনা, মিনিবাস ট্রাক ও সিএনজি অটো-রিকশা থেকে অতিরিক্ত টোল আদায় শুরু করে সেতুর দায়িত্বরত কর্তৃপ। এর প্রতিবাদে রোববার সকাল থেকে সড়ক অবরোধ করে শ্রমিকরা। গোবিন্দগঞ্জ-বন্দর ষ্ট্যান্ডের শ্রমিক নেতা এম এ খালিক ও শাহিনুর পাশা জানান, তাদের আন্দোলনের ফলে টোল কর্তৃপ আগের হিসেবেই টোল আদায় করছে।

Shamol Bangla Ads

ছাতক প্রেসকাব ঘুরে গেলেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার আবদুল আজিজ চৌধুরী

ছাতক প্রেসকাব ঘুরে গেলেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার, ছাতকের কৃতি সন্তান কবি আবদুল আজিজ চৌধুরী। রোববার বিকেলে তিনি ছাতক পৌর শহরের রোকেয়া ম্যানশনস্থ ঐতিহ্যবাহী ছাতক প্রেসকাব কার্যালয়টি ঘুরে গেছেন। সংপ্তি সময়ে প্রেসকাব কার্যালয় পরিদর্শনে মুগ্ধ হয়ে কার্যালয় ত্যাগ করেন গীতিকার আজিজ চৌধুরী। কার্যালয়ে অবস্থান করে তার লিখা ‘সমাবেশে গাইযে আমি সোনা বন্ধুর গান, শুনক লোকে বন্ধুর লাগি গেল কূলওমান/ মনের আশা মনে রইল বন্ধু পূরণ হইলনা/ মালিক পরওয়ার খুদরতে বানাইছে এ সংসার’ এ গানগুলো পরিবেশন করেন এই শিল্পী।
এসময় প্রেসকাবের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার, সিনিয়র সহ-সভাপতি চান মিয়া, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান মাহমুদসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার আবদুল আজিজ চৌধুরী উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের বিনন্দপুর গ্রামের মরহুম কলমধর আলী চৌধুরীর পুত্র। ৭ভাই-বোনের মধ্যে আজিজ সবার বড়। ২ছেলে ও ৩ মেয়ের জনক তিনি। দীর্ঘ প্রায় ৪০বছর ধরে তিনি বিভিন্ন ধরণের অসংখ্য গান ও কবিতা লিখে আসছেন। ৭০বছর বয়সী এ কবি গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্যের কথা গানে-কবিতায় ফুটিয়ে তুলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জগতের প্রান্তে পৌঁছতে দিন-রাত পরিশ্রম চালিয়ে যাচ্ছেন এই বৃদ্ধ কবি ও গীতিকার। ইতোমধ্যে তার লেখা ৮টি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে ৪টি গানের ও ৪টি কবিতার বই রয়েছে।

Shamol Bangla Ads

ছাতকে সরকারী রাস্তায় গাছ লাগানোর দায়ে ইউএনও বরাবরে অভিযোগ

ছাতকের পল্লীতে সরকারী রাস্তায় গাছ লাগানোর অভিযোগ উঠেছে। এব্যাপারে ১৪মে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি অভিযোগ দায়ের করেছেন, শাহ মোহাম্মদ আীল মুজিব। তিনি গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের কাটালপুর গ্রামের মরহুম মাস্টার আবদুল ওয়াহাবের পুত্র ও প্রস্তাবিত কাটালপুর প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি। দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, ১০ মে বিকেলে কাটালপুর গ্রামের পশ্চিমে সরকারী রাস্তায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করে একই গ্রামের আবদুল আহাদের পুত্র বাহার উদ্দিন ও মৃত আনিছ মামন্দের পুত্র আবদুল আহাদ গংরা। রাস্তার পার্শ্বে বিবাদিদের কতেক জমি থাকার সুবাদে সীমানা অতিক্রম করে জন-সাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির ল্েয এসব গাছের চারা রোপন করে। এ ঘটনার প্রতিবাদ করায় বাদিকে অকথ্য ভাষায় গালি-গালাজ করে হুমকি প্রদর্শন এবং সরকারী রাস্তা দিয়ে চলচলে নিষেধ বাঁধা প্রদান করে। বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উদ্যোগে নিস্পত্তি চেষ্টা করা হলে বিবাদিরা এসব অমান্য করে সরকারী রাস্তা দখলের হুমকি প্রদর্শন করে। এতে খুন খারাপী সহ শান্তি ভঙ্গের আশঙ্কায় উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি অভিযোগ দায়ের করেন মুজিব।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads