শেরপুরের ঝিনাইগাতীতে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ৫০একর জমিতে সমলয় চাষাবাদে ব্লক প্রদর্শনীর ধানের চারা রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার কাংশা ইউনিয়নের আয়নাপুর ব্লকের দুপুরিয়া গ্রামে এর উদ্বোধন করেন জেলা কৃষি অধিদপ্তরের প্রকৌশলী সিবানী রানী নাথ।


উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক জিয়াউল হক, কুচনীপাড়া ব্লকের উপ-সহকারি কৃষি অফিসার ওয়াসিমুল মাশহুর রাজিব, সরকারপাড়া ব্লকের উপসহকারি কৃষি অফিসার শাহ মো. কুতুব উদ্দিন প্রমুখ । অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারি কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন।

কম সময় ও খরচে সমলয় পদ্ধতিতে চাষাবাদ কৃষকদের জন্য অনেকটা লাভজনক বলে জানান বক্তারা। আলোচনা সভা ও উদ্বোধনীতে এলাকার সর্বস্তরের কৃষকগণ উপস্থিত ছিলেন।




