ads

মঙ্গলবার , ১ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে এক্সরে হয় না : রোগীদের দুর্ভোগ

খবর টি পড়েছেন : ২০৩
চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে এক্সরে হয় না : রোগীদের দুর্ভোগ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি :
হাসপাতালে আসলেই দেখবেন জরুরী বিভাগের একটি বড় বাক্স এটি প্রায় ৮/১০ বছর ধরে ওখানে পড়ে আছে। বাক্সটি খোলায় হয়নি। যতদুর জানি মেশিনটি অনেক ভালো, তবে ডাক্তারা বলেন ফিল্ম হলেই এক্সরে মেশিনটি চালু হবে। এক্সরে মেশিনের জন্য বারবার চিঠি পাঠালেও কর্তৃপক্ষ কোন জবাব পাওয়া যায়নি, এমন মন্তব্য করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আঃ আলিম বলেন, দীর্ঘদিন ধরে মেশিনটি অকেজো হয়ে পড়ে আছে। প্রায় ১০ বছর ধরে এক্সরে মেশিনটি বিকল, বারবার চিঠি লিখলেও এটি মেরামতের কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না এবং আমি নতুন এসে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে, কোন কাজ হচ্ছে না।

Shamol Bangla Ads

 

চারঘাটে শুমারি ও জরিপকার্য স্থায়ী কমিটির সভা

সোমবার দুপুরে চারঘাট উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজনে জাতীয় পরিসংখ্যান উন্নয়ন কৌশলপত্রএর বিধান অনুসারে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা কর্তৃক উপজেলা শুমারি ও জরিপ কার্য বাস্তবায়নে স্থায়ী কমিটি প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন স্থায়ী কমিটির উপদেষ্টা ও উপজেলা প্যানেলের চেয়ারম্যান তহমিনা খাতুন, পরিসংখ্যান কর্মকর্তা খালেদ রাশিদুল হাসান খান, উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুল আলীম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বাশির, চারঘাট প্রেসক্লাবের সভাপতি এস এম মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম বাচ্চুসহ সরকারী কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

চারঘাটে এক চোরকে গণধোলাই পরে পুলিশে সোপর্দ

Shamol Bangla Ads

গতকাল সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতরে কাজিমুদ্দিন (২৫) নামের এক চোরকে ধরে গণধোলাই দিয়ে পরে পুলিশের হাতে সোপর্দ করা হয়। প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে মেডিকেলের পানির সরবরাহের লোহার পাইপ, তার, মোবাইল, সাইকেল ইত্যাদি সামগ্রি চুরি করার সময় মেডিকেলের কর্মচারী ও সাধারণ জনতা আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। মন্টু আলীর ছেলে কাজিমুদ্দিন এর বাড়ী ঈশ্বর্দী লালপুর থানার গৌরীপুর গ্রামে। এ ব্যাপারে উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুল আলীম বলেন, মেডিকেলের বিভিন্ন সরঞ্জাম চুরি করার সময় কর্মচারী ও জনতা চোরকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ রিপোর্ট লিখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফরমালিন নিয়ন্ত্রণ আইন অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা পরবর্তী সংবাদ কালিয়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads