ads

শনিবার , ১৬ মে ২০১৫ | ১৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শিক্ষার্থীদের আইসিটি সচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপি কর্মশালা

Sherpur-2স্টাফ রিপোর্টার : শেরপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে ১৬ মে শনিবার দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল ও বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) যৌথভাবে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ওই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় কম্পিউটার ও তার পরিচিতি এবং ব্যবহার, গ্রাফিক্স তৈরী ও সম্পাদনা, ইন্টারনেট ও তার ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন আনন্দ কম্পিউটার্সের প্রধান নির্বাহী তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার। বাংলাদেশ কম্পিউটার সমিতির মহাসচিব নজরুল ইসলাম মিলনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, পুলিশ সুপার মেহেদুল করিম, কর্মসূচী সমন্বয়কারী এবিএম শফিক উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে বিভিন্ন পর্বে কুইজ বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads