ads

বৃহস্পতিবার , ১২ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীর বিধবা পল্লীতে আগুন

খবর টি পড়েছেন : ১৯০
নালিতাবাড়ীর বিধবা পল্লীতে আগুন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

fireস্টাফ রিপোর্টার : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বিধবা পল্লীতে জামায়াত নেতা কামারুজ্জামানের যুদ্ধাপরাধ মামলার স্বাক্ষী কুরপুলি বেওয়ার বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে কুরপুলি বেওয়ার রান্নাঘর ও গোয়ালঘর পুড়ে গেছে। ওইসময় গোয়ালঘরের ৩টি গরুও অগ্নিদগ্ধ হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোররাতে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। শেরপুর জেলা প্রশাসন ও পুলিশের পদস্থ কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

Shamol Bangla Ads

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা আইরীন জানান, আগুনে পুড়ে যাওয়া তাৎক্ষণিক সাহায্য হিসেবে টিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, আগুনের ঘটনাটি নাশকতা কি নাÑ তা খতিয়ে দেখা হচ্ছে। একইসাথে বিধবা পল্লীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৬ জুন আলবদর, রাজাকারদের সহায়তায় পাকিস্তানী হানাদার বাহিনী ওই গ্রামে অভিযান চালিয়ে একসাথে ১শ ৮৭ জন পুরুষকে হত্যা করে। এরপর থেকে কাকরকান্দী ইউনিয়নের ওই এলাকাটি বিধবা পল্লী হিসেবে পরিচিতি লাভ করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সন্ত্রাস-নাশকতা, মাদক-জুয়া বন্ধে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত পরবর্তী সংবাদ বিশ্বকাপ উদ্বোধনীতে গাইবেন লোপেজ