ads

বুধবার , ১৩ মে ২০১৫ | ১৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাকিস্তানে বাসে গুলি : নিহত ৪৩

Pakistanশ্যামলবাংলা ডেস্ক : পাকিস্তানের করাচি নগরীতে একটি যাত্রীবোঝাই বাসে বন্দুক হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত এবং আরো ১৩ জন আহত হয়েছে। ১৩ মে বুধবার সকালে করাচির সাফোরা চক এলাকায় ইসমাইলি সম্প্রদায়ের লোকজনকে বহনকারী বাসটিতে ওই হামলার ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
সিন্ধ পুলিশের ইন্সপেক্টর জেনারেল গুলাম হায়দার জানিয়েছেন, হামলার সময় বাসটিতে ৬০ জন যাত্রী ছিল। সশস্ত্র ব্যক্তিরা ৯ এমএম পিস্তল দিয়ে ওই হামলা চালিয়েছে বলেও তিনি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, হামলাকারীদের সংখ্যা ছিল আট এবং তারা তিন থেকে চারটি মোটর সাইকেলে করে এসেছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক করাচির এক উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বন্দুকধারীরা প্রথমে বাসের গতিরোধ করে বাইরে থেকেই গুলি করতে শুরু করে। পরে তারা বাসের মধ্যে ঢুকে এলোপাতারি গুলি করতে থাকে। পরে বাসের কোনো যাত্রী অক্ষত নেই নিশ্চিত হওয়ার পর তারা ঘটনাস্থল ত্যাগ করেন। ওই হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত এবং আরো ১৩ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে বাসচালকও রয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর। এ কারণে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্য এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ডনকে জানিয়েছেন, হামলাকারীরা বাসযাত্রীদের মাথায় গুলি করে হত্যা করেছে।
এদিকে হামলার পর গোটা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads