ads

বৃহস্পতিবার , ২১ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আমতলীতে সাথী ধানের শস্য কর্তন ও মাঠ দিবস

খবর টি পড়েছেন : ১৬২
আমতলীতে সাথী ধানের শস্য কর্তন ও মাঠ দিবস
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

AMTALI PIC CROP CUTTING 20.8 .14আমতলী (বরগুনা) প্রতিনিধি : উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের গোলবুনিয়া ব্লকে ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচীর আয়োজনে হাইব্রিড সাথী ধানের শস্য কর্তন ও মাঠ দিবস বুধবার সকালে ব্রিকফিল্ড বাজারে প্রবিন শিক্ষক মো. ইউনুস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শস্য কর্তন ও মাঠদিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা নির্বাহি অফিসার মো. মিজানুর রহমান , বিশেষ অতিথি ছিলেন , কৃষি অফিসার এসএম বদরুল আলম , ব্র্যাকের কৃষি ও খাদ্য রিাপত্তা কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মো. আজাহার আলী, সাবেক ইউপি চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম রিপন, বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা হরলাল রায় ,ব্র্যাকের উপজেলা ম্যানেজার মো. সেলিম রেজা, মাঠ সংগঠক মো. আ.গফুর, রবিউল ইসলাম. এসএম জেনারুল ইসলাম ,টেকনিক্যাল এ্যাসিসটেন্স মো. আক্কাস আলী ও আকলিমা খাতুনসহ ব্লকের কৃষক বৃন্দ। শস্য কর্তন ও মাঠদিবসের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ব্র্যাকের কৃষি প্রযুক্তি ও কারিগরি বিষয় নিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন। কৃষকরা বলেন ব্র্যাকের গফুর স্যারের পরামর্শ অনুযায়ী মোরা কাজ করেছি। স্যারে মোগো মাঠের মধ্যে নেমে হাতে কলমে মোগো দেখায় দিয়েছে। ব্র্যাকের এই পদ্ধতিতে মোরা আউশ মৌসুমে বাম্পার ফলন পেয়েছি। ব্র্যাকের মাধ্যমে মোরা কৃষির উপর প্রশিক্ষণ পেয়ে উপকার পেয়েছি এবং অধিক পরিমান ফসল ফলায়। উপজেলা কৃষি অফিসার বলেন ব্র্যাক কৃষি ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখছে যা কৃষি ক্ষেত্রে আর উন্নতি লাভ করবে। ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচীর উপজেলা ম্যানেজার মোঃ সেলিম রেজা ও কর্মসূচী সংগঠক আঃ গফুর জানান, “ আমতলী উপজেলায় ৭ টি ইউনিয়নে ১৩ টি ব্লকের কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণ, কারিগরী সহায়তা, নিবিড় তত্ত্বাবধান ও হাতে কলমে প্রশিক্ষনের মাধ্যমে ধান ও বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ করানো হয়েছে। ব্লকের কৃষক মো. মতি, বশির , তাজ উদ্দিন , নাজমা , আলেয়া, বলেন মোরা এবার সাথী ধানের চাষ কইর‌্যা, ভালো ফলন পাইছি। ব্র্যাক কর্মকর্তারা ও কৃষকরা জানান গোলবুনিয়া গ্রামে আউশ মৌসুমে ২৪ একর জমিতে ৩৫ জন কৃষক সাথী ধানের আবাদ করেছেন । এতে একর প্রতি ৮১ মন করে ধান হয়েছে। কৃষক আলেয়া বেগম বলেন অ- সিজনে মোরা ধান পাইয়া পোলা মাইয়া লইয়া ভালোই আছি।পোলা মাইয়ার পড়া লেখা করাইতে এহন মোগো কষ্ট হইবেনা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পেকুয়ায় ৭হাজার ২৫০হেক্টর আমন চাষাবাদ : নতুন ৯টি… পরবর্তী সংবাদ পাইকগাছায় একই পরিবারের ৩ জনকে অচেতন করে সর্বস্ব…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads