ads

বৃহস্পতিবার , ৯ মে ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উপজেলা নির্বাচনে ভোট পড়েছে ৩৬ শতাংশ : ইসি আলমগীর

শ্যামলবাংলা ডেস্ক
মে ৯, ২০২৪ ৩:৫২ অপরাহ্ণ

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথমধাপের ১৩৯ উপজেলার ৩৬.১ শতাংশ ভোট পড়েছে। যার মধ্যে জয়পুরহাটের ক্ষেতলালে সর্বোচ্চ ৭৩.১৬ শতাংশ এবং মিরসরাইসহ কয়েকটি উপজেলায় সর্বনিম্ম ১৭ শতাংশ ভোট পড়েছে।

Shamol Bangla Ads

বৃহস্পতিবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। মো. আলমগীর বলেন, ১৩৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এরমধ্যে ৩৭টি তুচ্ছ ঘটনা বড় ভাবে দেখার সুযোগ নেই। তবে বড় একটি রাজনৈতিক দল অংশ গ্রহণ না করা, হাওর এলাকায় ধানকাটা এবং বিভিন্ন স্থানে বৃষ্টি পড়াসহ নানা কারনে ভোটার উপস্থিতি কম হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে সার্বিক পরিস্থিতি ভালো ছিল এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচনের আয়োজন করা। কোন রাজনৈতিক দল অংশ নিচ্ছে বা নিচ্ছে না এটা কমিশনের বিষয় না বলেও মন্তব্য করেন তিনি।

Need Ads
error: কপি হবে না!