ads

বুধবার , ১৩ মে ২০১৫ | ১৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নতুন বেতন কাঠামো : সর্বোচ্চ বেতন ৭৫ হাজার, সর্বনিম্ন ৮ হাজার ২শ’ ৫০

Govt.-Logoশ্যামলবাংলা ডেস্ক : সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সর্বোচ্চ বেতন ৭৫ হাজার টাকা এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা নির্ধারণের সুপারিশ করেছে সচিব কমিটি। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, পে-কমিশনের সুপারিশ বিষয়ে সচিব কমিটির পর্যালোচনা প্রতিবেদন মন্ত্রিপরিষদ সচিব সকালে তার কাছে জমা দিয়েছেন।

Shamol Bangla Ads

বর্তমানে প্রায় ১৪ লাখ সরকারি চাকরিজীবী রয়েছেন। এদের সর্বোচ্চ বেতন ৪৫ হাজার টাকা। আর সর্বনিম্ন ৪ হাজার ১শ টাকা।
মন্ত্রী বলেন, ‘পে-স্কেল ঘোষণা করতে জুলাই-আগস্ট মাস লেগে যেতে পারে। কারণ বাজেট ব্যস্ততায় জুনের প্রথম সপ্তাহে কিছু করা সম্ভব হবে না। পরে সচিব কমিটির প্রতিবেদন নিয়ে আলোচনা করা হবে। এরপর এটা মন্ত্রিসভায় পাঠাবো।’
তবে অর্থমন্ত্রী বলেন, ‘যখনই ঘোষণা করা হোক না কেন, ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হবে। দুই ধাপেই এটা বাস্তবায়ন করা হবে।’
অর্থমন্ত্রী জানান, পর্যালোচনা কমিটি ২০টি গ্রেডে বেতন দেয়ার সুপারিশ করেছে। তবে ড. ফরাসউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন পে-কমিশন ১৬টি গ্রেডে বেতন দেয়ার সুপারিশ করেছিল।
নতুন বেতন কাঠামোতে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড থাকবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। ড. ফরাসউদ্দিন কমিশন এগুলো তুলে দেয়ার সুপারিশ করেছিল, পর্যালোচনা কমিটিও এই সুপারিশ বহাল রাখাতে বলেছে।
এ প্রসঙ্গে সচিব কমিটির প্রধান ও মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব মোশাররফ হোসাইন ভূইঞা বলেন, ‘কমিশন প্রতিবেদন জমা দেয়ার পর প্রায় সাড়ে ৪ মাস হয়েছে। এতোদিনেও বাজারে এর কোনো প্রভাব পড়েনি। তাই সামনেও প্রভাব পড়ার কোনো কারণ নেই।’
এদিকে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিনকে চেয়ারম্যান করে গত বছরের নভেম্বরে পে অ্যান্ড সার্ভিসেস কমিশন গঠন করা হয়। সরকারি চাকরিজীবীদের বেতন শতভাগ বাড়ানোর সুপারিশ করে একই বছরের ২১ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিয়েছিলে কমিশন। সেখানে সর্বোচ্চ ৮০ হাজার ও সর্বনিম্ন ৮ হাজার ২শ টাকা বেতন স্কেলের খসড়া সুপারিশ করা হয়।
ওই সুপারিশে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিবের বেতন এক লাখ টাকা এবং সিনিয়র সচিবদের বেতন ৮৮ হাজার টাকার প্রস্তাব করা হয়। বেতন বৃদ্ধির হারের সঙ্গে পেনশন বৃদ্ধির সুপারিশও করা হয় প্রস্তাবে।
সুপারিশ পর্যালোচনার জন্য গত ১ জানুয়ারি মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটিতে সদস্য হিসেবে ছিলেন অর্থ বিভাগের সিনিয়র সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব।
ওই কমিটিকে ছয় সপ্তাহের মধ্যে বেতন কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে সুপারিশগুলো বাস্তবায়নের পদ্ধতি নিরূপণ করে সরকারের কাছে প্রতিবেদন দিতে বলা হয়। কিন্তু নির্ধারিত সময়ে কমিটি বেতন কাঠামো সুপারিশ চূড়ান্ত করতে না পারায় পরবর্তীতে এক মাস এবং পরে আরো দুই মাস সময় বাড়ানো হয়। প্রায় সাড়ে চার মাস সময় নিয়ে এ বিষয়ে পর্যারলোচনা প্রতিবেদন জমা দেয়া হলো।
বুধবার সকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের দপ্তরে এ প্রতিবেদন জমা দেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূইঞা।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads