ads

মঙ্গলবার , ২৩ এপ্রিল ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কাতারের সঙ্গে বাংলাদেশের ৫ চুক্তি ও ৫ এমওইউ

খবর টি পড়েছেন : ২৮২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিনিয়োগ, কর্মসংস্থান, বন্দর ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে মধ্যপ্রাচ্যের দেশ কাতারের সঙ্গে পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছে বাংলাদেশ। মঙ্গলবার ঢাকার তেঁজগাওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

Shamol Bangla Ads

চুক্তিগুলো হল–আইনগত বিষয়ে সহযোগিতা চুক্তি, পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা চুক্তি, দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি রোধ চুক্তি, সাগর পথে পরিবহন সংক্রান্ত চুক্তি ও দুই দেশের যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি।

সমঝোতা স্মারকগুলো হল–কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক, যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক, শ্রমশক্তি ও কর্মসংস্থান বিষয়ে সমঝোতা স্মারক, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা খাতে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক ও বন্দর ব্যবস্থাপনা বিষয়ে সমঝোতা স্মারক।

Shamol Bangla Ads

শেখ তামিম মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে টাইগার গেটে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে একান্ত বৈঠকে বসেন দুই নেতা। একান্ত বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের গ্লোব হলে ফটোসেশনে অংশ নেন তারা। এরপর চামেলি হলে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কাতারের আমির শেখ তামিম।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আগে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপক্ষীয় বৈঠকের পর করবী হলে তাদের উপস্থিতিতে চুক্তি ও সমঝোতা স্মারকে সই করেন দুই দেশের প্রতিনিধিরা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হয়, মিরপুরের কালশীতে বালুর মাঠে নির্মিতব্য পার্ক ও মিরপুর ইসিবি চত্বর থেকে কালশী ফ্লাইওভার পর্যন্ত সড়কটি কাতারের আমিরের নামে নামকরণ করা হচ্ছে।

উল্লেখ্য, দুই দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার বিকেলে ঢাকায় পৌঁছান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. সাহাবউদ্দিন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অতিরিক্ত সচিব হলেন ১২৭ যুগ্ম সচিব পরবর্তী সংবাদ পদে থেকেই উপজেলা নির্বাচন করতে পারবেন ইউপি চেয়ারম্যানরা…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads