ads

বৃহস্পতিবার , ৮ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় আরও ১৯৯ মৃত্যু, রেকর্ড শনাক্ত ১১ হাজার ৬৫১

খবর টি পড়েছেন : ১৭৯
দেশে করোনায় আরও ১৯৯ মৃত্যু, রেকর্ড শনাক্ত ১১ হাজার ৬৫১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ১৯৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে সর্বাধিক ১১ হাজার ৬৫১ জনের করোনা শনাক্ত হয়। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন ১৫ হাজার ৭৯২ জন। মোট করোনা শনাক্ত হয়েছে ৯ লাখ ৮৯ হাজার ২১৯ জনের।

Shamol Bangla Ads

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩১ দশমিক ৬২ শতাংশ। এই সময়ে করোনায় মারা যাওয়া ১৯৯ জনের মধ্যে ৬৫ জনই ঢাকা বিভাগের। এছাড়া খুলনায় ৫৫, চট্টগ্রামে ৩৭, রাজশাহীতে ১৫, বরিশালে ৩, সিলেটে ৫, রংপুরে ৯ এবং ময়মনসিংহে ১০ জন মারা গেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (৭ জুলাই সকাল ৮টা থেকে ৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত) নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৮ হাজার ২৪ জনের। পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৮৫০টি। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৮ লাখ ৬৬ হাজার ৬৮২টি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৭ মৃত্যু পরবর্তী সংবাদ ময়মনসিংহে লকডাউনে কড়াকড়ি সত্ত্বেও রাস্তায় মানুষ, ২,৮৯৫ মামলায়…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads