ads

বুধবার , ২৯ এপ্রিল ২০২৬ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে আকস্মিক কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত খামারি

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
এপ্রিল ২৯, ২০২৬ ৫:১০ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে আকস্মিক কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মাছলি ফার্ম হাউজের খামারি মাসুদুর রহমান। ২৯ এপ্রিল বুধবার ভোরে উপজেলার রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। ঝড়ে তার হাঁসের খামারের একটি ঘর ভেঙ্গে পড়েছে। ওই ঘটনায় প্রায় ১০০টি হাঁস ও শতাধিক বয়লার মুরগি মারা গেছে। ১ হাজারের অধিক ডিম ভেঙ্গে গেছে।

Shamol Bangla Ads

বুধবার দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায়, ঝড়ে হাঁসের খামারের ঘরটি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে। মৃত হাঁস ও ডিম গুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শ্রমিকরা ঘর মেরামতের জন্য কাজ করছে।

মাছলি ট্রেডার্স ড্রাগ হাউজ ও মাছলি ফার্ম হাউজের স্বত্বাধিকারী মাসুদুর রহমান বলেন, আমার খামারে প্রায় ১২শতাধিক হাঁস রয়েছে। ক্ষতিগ্রস্ত ঘরে প্রায় ৫ শতাধিক হাঁস ও কয়েকশ বয়লার মুরগি ছিলো। বুধবার ভোরে আকস্মিক কালবৈশাখী ঝড়ে ঘরটি পুরোপুরি ভেঙ্গে গেছে। এতে অনেকগুলো হাঁস, মুরগি মারা গেছে। ডিম নষ্ট হয়েছে। এ ঘটনায় আমার প্রায় ২ লক্ষাধিক টাকার মতো ক্ষতি হয়েছে।

Shamol Bangla Ads

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেহেদী হাসান বলেন, ক্ষতিগ্রস্ত খামারি তথ্য নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হবে। পরবর্তীতে প্রণোদনা বা আর্থিক সহযোগিতা আসলে সেই খামারিকে তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

Need Ads
error: কপি হবে না!