ads

রবিবার , ২৬ জানুয়ারি ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সংস্কার কমিশনের সুপারিশে ইসির স্বাধীনতা খর্ব হবে: সিইসি

খবর টি পড়েছেন : ৪৪৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বেশ কিছু প্রস্তাবে নির্বাচন কমিশনের (ইসি) স্বাধীনতা খর্ব হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। ২৬ জানুয়ারি রবিবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত ‘আরএফইডি টক’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। আয়োজক সংগঠনের সভাপতি একরামুল হক সায়েমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে সংসদীয় কমিটির হস্তক্ষেপের সুযোগ রাখার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, ‘এটা নির্বাচন কমিশনের এখতিয়ার। অন্য কারও হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য না।’

সিইসি বলেন, ‘পার্লামেন্টের স্থায়ী কমিটির হাতে নির্বাচন কমিশনের কোনো কাজ গেলে ইসির স্বাধীনতা খর্ব হবে। স্থায়ী কমিটির কাছে নির্ভরশীল হতে চাই না। এই সংক্রান্ত সুপারিশ বাতিল করতে হবে।’ তিনি আরও বলেন, ‘সুপারিশ অনেক কিছু দেওয়া যায়। বাস্তবায়ন করা কঠিন। সীমানা নির্ধারণ ইসির এখতিয়ার। পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির মুখাপেক্ষী হলে ইসির স্বাধীনতা খর্ব করা হবে। ভোটার হালনাগাদ এবং সীমানা নির্ধারণের জন্য ইসির বাইরে অন্য কারও হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য না।’

Shamol Bangla Ads

ইসিকে দায়বদ্ধতার ক্ষমতা সংসদীয় কমিটির হাতে দেওয়ার বিষয়েরও সমালোচনা করেন সিইসি। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘ডিসেম্বরে ভোট করতে গেলে অক্টোবরে তফসিল করতে হবে। অক্টোবরের মধ্যে আইন-কানুন, বিধি-বিধান সংস্কার শেষ করতে হবে। আশা করি, উৎসবমুখর পরিবেশ ভোট করতে পারব।’

এএমএম নাসির উদ্দিন আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা ইতিমধ্যে জানিয়েছেন এক থেকে দেড় বছরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জুনে আমাদের দেশে বর্ষা থাকে। এ বিষয়টিও আমাদের মাথায় রাখতে হবে। এই সময়কে ধরেই নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে ইসি। ইতিমধ্যে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করে দিয়েছে। আইন সংস্কারের উদ্যোগ নিচ্ছি।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৪ দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা পরবর্তী সংবাদ সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহ আর নেই

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads