শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ১০ মে রবিবার সকালে স্থানীয় উপজেলা প্রশাসনের প থেকে সকালে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপজেলা চত্ত্বরে র্যালির উদ্বোধন করেন ইউএনও হাবিবা শারমিন। ওইসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, নারী নেত্রী মিনু আরা বেগমসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ অনেকেই উপস্থিত ছিলেন।




