ঝালকাঠি প্রতিনিধিঃ- ঝালকাঠির কাঠালিয়ায় জুয়ারী ও ওয়ারেন্টভূক্ত ৪ আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানাগেছে, গতকাল দুপুরে কাঠালিয়া থানার সামনের একটি কাবে জুয়া খেলার সময় থানার এসআই মোঃ আজিজুলের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদ পেয়ে উপজেলার লঞ্চঘাট এলাকার সাহেবালী ছেলে রুবেল হাওলাদার (১৯) রশিদ হাওলাদারের ছেলে আকাশ (২০) অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এ এস আই হেলাল এর নেতৃত্বে এক দল পুলিশ উপজেলার তালগাছিয়া এলাকা থেকে ওয়ারেন্টভূক্ত ওবায়দুল হক (৪০) ও লিলি বেগম (৩৯) কে গ্রেপ্তার করে। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল বাশার মুহাম্মাদ আমির উদ্দিন ভ্রম্যামান আদালতের মাধ্যমে ২ জুয়াড়ীয়ে ২শত টাকা জরীমানা অনাদায়ে ৩ দিনের জেল প্রদান করেন। অন্য ২ জনকে ঝালকাঠি কোর্টে প্রেরন করেন।




