ads

শনিবার , ৯ মে ২০১৫ | ১৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হোসেনপুরে অপহরণ আতঙ্কে এলাকাবাসীর নির্ঘূম রাত

হোসেনপুরে অপহরণ আতঙ্কে এলাকাবাসীর নির্ঘূম রাত

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে শিশু অপহরন আতঙ্কে এলাকাবাসী নির্ঘূম রাত কাটাতে বাধ্য হচ্ছেন। তাই ভুক্তভোগীরা এ বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করে জরুরি প্রতিকার চেয়েছেন।
জানা যায়, উপজেলার ধনকুড়া গ্রামে অপহরন আতঙ্কে গত কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গত ৩০ এপ্রিল ধনকুড়া গ্রামের শামসুল হকের ছেলে মোঃ রুকন মিয়া অপহরন চক্রের সাথে জড়িত হয়ে কয়েকজন শিশু অপহরনের পরিকল্পনা করেন। সে একই গ্রামের মোঃ মোস্তফা মিয়ার নিরব বাড়িটি তিন দিনের জন্য ১ লক্ষ ৫০ হাজার টাকা ভাড়ার প্রস্থাব করেন। সেই সাথে পাশের মোঃ আলীর ছেলে সাজনকে তার সহপাঠি হাদিকুল মিয়া ও মবিন মিয়াকে বড় রাস্তার পাশে ব্রীজের কাছে নিয়ে আসার জন্য ১০ হাজার টাকা প্রলোভন দেখায়। এইসব কথা বার্তা সাজন বুদ্ধিমথ্যার পরিচয় দিয়ে মো¦বাইল ফোনে রেকর্ড করে। পরে মোস্তফা মিয়া ও সাজন মিলে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করেন। এইসব তথ্যসহ এলাকাবাসী হোসেনপুর থানায় অভিযোগ দায়ের করেন।এ খবরে পুলিশ কোন কার্যকরী উদ্যোগ নেওয়ার আগেই অপহরনের পরিকল্পনাকারী রুকন মিয়া পালিয়ে যেতে সক্ষম হয়।এরই ধারাবাহিকতায় সকল গ্রামবাসী একত্রে মিলিত হয়ে অপহরনের পরীকল্পনাকারীকে সকলে সহযোগীতায় ধরিয়ে দেওয়ার আহব্বান জানান। এ দিকে অপহরনের পরীকল্পনাকারী অদ্যাবধি গ্রেফতার না হওয়ায় অপহরন আতঙ্কে গ্রামের সাধারন মানুষ এক রকম নিঘূর্ম রাত কাটতে বাধ্য হচ্ছেন। এছাড়া অনেকেই শিশুদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছেন।
এ ব্যাপারে হোসেনপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নান্নু মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads