মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুরে আগ্নেয়াস্ত্র ও গুলি সহ গাজী মন্ডল (৪৫) নামের এক ভারতীয় অস্ত্র ব্যাবসায়ীকে আটক করেছে গাংনী র্যাব-৬। ৯ মে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গাংনী উপজেলার কাজীপুর গ্রামের সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে। সে ভারতের নদীয়া জেলার মুরুটিয়া থানার গান্ধিনা গ্রামের বাসিন্দা।

গাংনী র্যাব ক্যাম্প কমান্ডার এ এসপি উৎপল কুমার রায় জানান, গাংনী উপজেলার কাজীপুর সীমান্ত পিলার ১৪৪/৫ এস এর পাশে কে বা কারা অস্ত্র বিক্রি করছে এমন গোপন সংবাদে সঙ্গিয় ফোর্স নিয়ে অভিযান চালায়। ভারতীয় তারকাটার বেড়া পার হয়ে দুধর্ষ অস্ত্র ব্যাবসায়ী গাজী মন্ডল বাংলাদেশে প্রবেশ করলে সীমান্তেই তাকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে দুটি পিস্তল, একটি ওয়ান শুটারগান, ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে গাংনী থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে।
মেহেরপুরে দুর্ধষ ডাকাত আলীমদ্দিনকে অস্ত্র ও বোমা সহ গ্রেফতার
মেহেরপুরে অস্ত্র, বোমা, গুলি ও বোমা তৈরির সরঞ্জাম সহ তালেব বাহিনীর সেকেন্ড ইন কমান্ড দুর্ধষ ডাকাত আলীমদ্দিনকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে পিরোজপুর গ্রামের একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ঐ গ্রামের কফিল উদ্দীনের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার অজবাহার আলী শেখ জানান, ডাকাত আলিমুদ্দীন সহ কয়েক জন ডাকাত সদর উপজেলার পিরোজপুর গ্রামের আলমগীরের চায়ের দোকানে বসে আছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ডাকাত পালিয়ে যায়। পরে ঘটনা স্থল থেকে আলিমুদ্দীনকে গ্রেফতার করা হয়। রাতেই তার স্বীকারোক্তি মোতাবেক নিজ বাড়ির একটি ধানের বস্তা থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র, ৫ টি তাজা বোমা ও বোমা তৈরির সরাঞ্জম উদ্ধার করা হয়। ডাকাত আলিমুদ্দীনের নামে থানায় একটি খুন সহ ডাকাতি, একটি হত্যা ও দু’টি ডাকাতির মামলা রয়েছে। তার নামে অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে আরো দু’টি মামলা করার প্রস্তুতি চলছে।




