আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : সম্প্রতি ফরিদপুরের বোয়লমারী উপজেলা রুপপাত ইউনিয়নের টোংরাইল গ্রামের লিটন বিশ্বাস(৩৯) নামক পাষান্ড স¦ামীর নির্যাতনে স্বীকার হয়ে গৃহবধু ভারতী(৩০)বিষপান করে।পরে তাকে আলফাডাঙ্গা হাসপাতালেভর্তি করা হয়। গৃহবধু অজ্ঞান থাকার কারনে সাক্ষাত নেয়া সম্ভব হয়নি। তবে লিটন সাংবাদিকদের কাছে বলেন, আমার স্ত্রীর কাছে টাকা চাওয়াকে কেন্দ্র করে কথাকাটির এক পর্যায় নিজেদের মধ্যে ভুলবুজাবুজির কারণে বিষপান করে।জৈনিক ব্যক্তি বলেন, ওই গৃহবধু বাপের বাড়ি থেকে যৌতুকের টাকার জন্য চাপ প্রয়োগ করে লিটন। টাকা না আনলে বউর উপর নির্যাতন করে, আসলে লিটন শিক্ষক নামে কলঙ্গ।লিটন আলফাডাঙ্গা উপজেলার জাটিগ্রাম উচ্চ বিদ্যালয় অফিস সহকারী।গৃহবধু ভারতী একই উপজেলায় শেখর গ্রামের কানাই বিশ্বাসের মেয়ে।




