ads

শনিবার , ৯ মে ২০১৫ | ১৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সীতাকুণ্ডে স্কুলছাত্রের হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা : সীতাকুণ্ডে এক স্কুল ছাত্রের হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। স্কুলের প্রধান শিক্ষক অভিযুক্ত আসামী (ছাত্র)বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করেছেন। গত বুধবার লাঞ্ছিতের ঘটনা ঘটলে থানায় জিডি হয়েছে বৃহস্পতিবার রাতে।

Shamol Bangla Ads

স্থানীয় ও থানার জিডি সূত্রে জানা যায়, উপজেলার মুরাদপুর ক্যাপ্টেন শামসুল হুদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি(বাশিস) সীতাকুণ্ড শাখার সহ-সভাপতি বিল্টু কুমার সিংহকে একই স্কুলের নবম শ্রেণীর ছাত্র সাদ্দাম হোসেন তার কয়েকজন সহপাঠি সন্ত্রাসী নিয়ে সীতাকু- নামার বাজার বাস স্ট্যান্ডে লাঞ্চিত করে। এ ঘটনায় পরবর্তীদিন স্কুল পরিচালনা কমিটি জরুরী সভার মাধ্যামে সন্ত্রাসী এ ছাত্রকে সাময়িক বরখাস্ত করা হয়। পাশাপাশি আসামী ছাত্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের সিদ্বান্ত হয়। ইতিমধ্যে শিক্ষক সমিতির সহ-সভাপতিকে ছাত্র কতৃক লাঞ্চিত করার ঘটনায় (বাশিস)উপজেলার সভাপতি মোঃ হাবিব উল্ল্যাহ ও সম্পাদক আবু বক্করসহ শিক্ষক নেতারা বিভিন্ন ভাবে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন এবং অনতিবিলম্বে সন্ত্রাসী ছাত্র ও তার সহপাটিদের গ্রেফতারের জোর দাবি জানান। লাঞ্চিত প্রধান শিক্ষক বিল্টু কুমার সিংহ জানান,‘প্রতিদিনের ন্যায় স্কুলের কাজ সেরে বাড়ি যাওয়ার জন্য বাসে উঠতে চলন্ত বাস থেকে নামিয়ে সাদ্দাম ও তার সহপাঠিরা প্রেম-প্রীতিতে বাঁধা দিছি কেন বলে বিভিন্ন ভাবে হুমকি প্রদর্শন করে। এ অবস্থায় মহাসড়কে দায়িত্বরত পুলিশ সার্জেন্ট এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান বলেন,‘থানায় প্রধান শিক্ষক বাদি হয়ে জিডি করেছে,জিডি‘র আলোকে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads