ads

শনিবার , ৯ মে ২০১৫ | ১৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জের অপহৃত স্কুলছাত্রী তানোরে উদ্ধার : গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জের অপহৃত স্কুলছাত্রী তানোরে উদ্ধার : গ্রেফতার ১

তানোর (রাজশাহী) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার পঞ্চম শ্রেণিতে পড়–য়া এক স্কুলছাত্রী অপহরণের তিনদিন পর রাজশাহীর তানোরে উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় মাসুম ওরফে মানিক নামের একজনকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাসুমের বাড়ি তানোর উপজেলার যোগিশো গ্রামে।

Shamol Bangla Ads

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের যোগিশো গ্রামের আবদুর রহমানের ছেলে মানিক ওরফে মাসুম (২৬) চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর উপজেলার পঞ্চম শ্রেণিতে পড়–য়া স্কুলছাত্রীকে প্রেমে ফেলে গত মঙ্গলবার অপহরণ করে। অপহৃত ওই ছাত্রীকে মাসুম তার চাচা জাকিরের বাড়িতে নিয়ে যায়। মাসুমের সঙ্গে এমন একটি মেয়ের সম্পর্ক জেনে জাকিরের স্ত্রী মেয়ের বাড়িতে মোবাইল ফোনে বিষয়টি জানান। অপহৃত মেয়ের এমন সন্ধ্যান পেয়ে পরিবারের লোকজন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানকার পুলিশ তানোর থানার সহায়তায় অপহৃত ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে মাসুমকে গ্রেফতার করে।
বিষয়টি নিয়ে চাঁপাই নবাবগঞ্জ জেলার সদর থানার উপপরিদর্শক (এসআই) দুলাল হোসেন জানান, অপহৃত মেয়েটি নাবালক ও ৫ম শ্রেণির ছাত্রী। তাকে বিভিন্ন প্রলোভনে প্রেমে ফেলে মাসুম অপহরণ করেছেন। বিষয়টি নিয়ে মেয়ের পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে মাসুম মানিককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু অপহরণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads