শ্যামলবাংলা স্পোর্টস : হাফ সেঞ্চুরিকে যেন নিয়তিই বানিয়ে ফেললেন বাংলাদেশের মুমিনুল হক। টানা ১১ টেস্টে হাফ সেঞ্চুরি কিংবা তারও বেশি রান করার গর্বিত মালিক হয়ে গেলেন। গম্ভীর, শেবাগ এবং কিংবদন্তী স্যার ভিভ রিচার্ডসের পাশে নাম লিখিয়ে ফেললেন বাংলাদেশের ‘ছোট ব্র্যাডম্যান’। পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টের প্রথম ইনিংসে গড়েছিলেণ ৮৩ রানের স্কোর। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৩ রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে ঠিকই হাফ সেঞ্চুরি তুলে নিলেন তিনি।

ব্যাটসম্যানরা যখন একের পর এক আত্মাহুতি দিচ্ছিল, তখন ব্যাতিক্রম শুধু মুমিনুল হকই। কেন তাকে টেস্টের জেনুইন ব্যাটসম্যান মনে করা হয়, তার প্রমান রেখে চলছেন বাংলাদেশের ব্র্যাডম্যান। ৮৩ বল খেলে ৬টি বাউন্ডারিতে ক্যারিয়ারে ৯ম হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি। একই সঙ্গে টানা ১১ টেস্টের কোন না কোন ইনিংসে ৫০ কিংবা তার বেশি রান করার কৃতিত্ব দেখালেন তিনি।
মুমিনুলের সামনে রয়েছেন শুধু মাত্র এবি ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক টানা ১৩ টেস্টের কোন না কোন ইনিংসে ৫০ কিংবা তার বেশি রান করার কৃতিত্ব দেখিয়েছেন।
মুমিনুলের সর্বশেষ ১১ টেস্ট

১৮১, ২২* – বনাম নিউজিল্যান্ড
৪৭, ১২৬* – বনাম নিউজিল্যান্ড
৮, ৫০ – বনাম শ্রীলঙ্কা
১৩, ১০০* – বনাম শ্রীলঙ্কা
৫১, ১২ – বনাম ওয়েস্ট ইন্ডিজ
৩, ৫৬ – বনাম ওয়েস্ট ইন্ডিজ
৫৩, ০ – বনাম জিম্বাবুয়ে
৩৫, ৫৪ – বনাম জিম্বাবুয়ে
৪৮, ১৩১* – বনাম জিম্বাবুয়ে
৮০, ২১ – বনাম পাকিস্তান
১৩, ৫৯* – বনাম পাকিস্তান




