ads

শনিবার , ৯ মে ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু

খবর টি পড়েছেন : ১৮২
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মেহের আমজাদ, মেহেরপুর : শ্বশুরবাড়ি থেকে দাওয়াত খেয়ে নিজ বাড়িতে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় লাশ হলেন মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের আশরাফপুর গ্রামের কৃষক তাজ্জব আলী (৩৫)। গতকাল শুক্রবার বিকেল ৪ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তাজ্জব আলী আশরাফপুর গ্রামের জোয়াদ আলীর ছেলে।
জানা যায়, মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের জুগিন্দা গ্রামে শ্বশুরবাড়ি থেকে দুপুরে দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন তাজ্জব আলী। মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে সদর উপজেলার রাজনগর নামকস্থানে পৌঁছালে বিপরীতগামী একটি মাটি বোঝাই ট্রাক্টর তার মটর সাইকেলকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা মারাত্মক আহত তাজ্জব আলীকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শাহিনুজ্জামান তাকে মৃত ঘোষনা করেন। মৃত ঘোষনার পরপরই নিহতের স্বজনরা লাশ নিয়ে আশরাফপুর গ্রামে ফিরেছেন।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন- আশরাফপুর গ্রামে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তির সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন- ঘাতক ট্রাক্টর আটকের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চাঁপাইনবাবগঞ্জের অপহৃত স্কুলছাত্রী তানোরে উদ্ধার : গ্রেফতার ১ পরবর্তী সংবাদ কালকিনিতে একটি ব্রীজের জন্য ২০ গ্রামের মানুষের দূর্ভোগ

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads